নারায়ণগঞ্জের সংগঠন শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রবর্তিত ‘রণজিৎ পুরস্কার ২০২৩’ পাচ্ছেন সংগীত শিল্পী কফিল আহমেদ। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে, এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সংগঠনের পরিচালক ধীমান সাহা জুয়েল। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাইন উদ্দিন মানিক।
রণজিৎ পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা। সঙ্গে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। আগামী ৩ ফেব্রুয়ারি সংগঠনের ৩১ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হবে।
আশির দশকের শেষদিকে সাহিত্য বর্ণময় সংগীত জীবন শুরু করেন কফিল আহমেদ। সেসময়েই নিজের একান্ত গানের পাশাপাশি সুর সাজিয়েছেন চর্যাপদ, বিদ্যাপতি, চন্দ্রাবতী, চণ্ডীদাস, উদ্ধবদাসসহ মধ্যযুগের প্রিয় গীতিকবিতাতেও। ২০০১ সালে, ঘোড়াউত্রা কর্তৃক প্রকাশিত তাঁর গানের অডিও সংকলন ‘পাখির ডানায় দারুণ শক্তি গরুর চোখে মায়া’ বাংলা গানে এক নতুন চিন্তা আর সুর ভাষার জন্ম দেয়। ২০১৯ সালে উড়কি থেকে প্রকাশিত হয় তার গ্রন্থ ‘রোজ তাই কথা বলে আমার কবি’!
এর আগে শিল্প-সংস্কৃতিতে মূল্যবান অবদানের জন্য দেশের ১৪ জন গুণীকে এই পুরস্কারে ভূষিত করা হয়। তারা হলেন- কবি শামসুর রাহমান, যাদুশিল্পী জুয়েল আইচ, দার্শনিক সরদার ফজলুল করিম, ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, জ্যোতি-পদার্থবিদ ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উচ্চাঙ্গসংগীত ওস্তাদ সাইমুদ আলী খান, কথাসাহিত্যিক আবদুশ শাকুর, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, কথাসাহিত্যিক মামুন হুসাইন ও প্রাবন্ধিক সলিমুল্লাহ খান।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
৩ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
৩ ঘণ্টা আগে
প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ দিন আগে