বলিউড অভিনেত্রীদের মধ্যে কারিনা কাপুর খানের গ্ল্যামার নিয়ে অনেক কথাই চর্চিত। বলা হয়, কারিনার ত্বক এতটাই ন্যাচারাল যে, মেকআপের দরকার পড়ে না। কারিনা নিজেও তাঁর রূপ রহস্যের বিষয়ে অকপট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেল এই বলিউড অভিনেত্রীর রূপচর্চার রুটিন।
প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ঘুম থেকে উঠে কারিনা আধঘণ্টা বারান্দায় বসে রোদ পোহান। শীত-গ্রীষ্ম-বর্ষা—কোনো ঋতুতেই বাদ যায় না এই রুটিন। ত্বক পরিচর্যায় অন্যান্য তেলের থেকে আমন্ড তেল ব্যবহার করা বেশি পছন্দ করেন কারিনা। আমন্ড তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’, যা ত্বককে ময়শ্চার করতে সাহায্য করে। এ ছাড়া আমন্ডের তেল সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে। কারিনার উজ্জ্বল ত্বকের আরেকটি রহস্য হলো, প্রচুর পরিমাণে পানি পান করেন তিনি। প্রতিদিন অন্তত ৩ লিটার পানি পান করেন এই অভিনেত্রী।
এ ছাড়া ফিটনেসের জন্য তিনি সপ্তাহের ছয় দিন শারীরিক পরিশ্রম করে প্রচুর ঘাম ঝরান। সিঁড়ি দিয়ে ওঠানামা, পাইলেটস ব্যায়াম, যোগব্যায়াম, জিম, ওয়েট ট্রেনিংসহ আরও অনেক কিছু নিয়মিত করেন কারিনা। তাঁর বিশ্বাস, শরীরের পাশাপাশি মনকেও সুস্থ রাখা জরুরি। তাই নিয়ম করে মেডিটেশন করেন তিনি। আর সপ্তাহে রোববার একদম অন্যভাবে সময় কাটান। সেদিন সব ধরনের শরীর চর্চা থেকে নিজেকে দূরে রাখেন এই বলিউড অভিনেত্রী।
চা বা কফি থেকে নিজেকে দূরে রাখেন কারিনা। বিকেলের নাশতায় চা-কফির পরিবর্তে মৌসুমি ফল দিয়ে মিল্ক সেক খেতে বেশি পছন্দ করেন। মৌসুমি ফল না খেলে কারিনা এর পরিবর্তে লাচ্ছি, ডাবের পানি ও লেবুর শরবত খেয়ে থাকেন। এসবের মাধ্যমেই পুরো দিন তিনি নিজেকে সতেজ রাখেন।

চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
২ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১১ ঘণ্টা আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৬ বছরে পা রেখেছে চট্টগ্রামের নাট্যদল অ্যাভাঁগার্ড। এ উপলক্ষে গত ১ থেকে ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছিল দলটি। তবে শেষ মুহূর্তে উৎসবটি স্থগিত করা হয়। পরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উৎসবটি আয়োজনের পরিকল্পনা করা হলেও...
১১ ঘণ্টা আগে