
দুবাইয়ের আজমানে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। চিত্রনায়িকা পরীমণি, চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজসহ এতে অংশ নেওয়ার কথা রয়েছে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হান রাফীর।
রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শাকিব খান বলেন, ‘আজমান উইনার স্পোর্টস ক্লাবে আমি থাকছি রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সিজন ২-এ। দেশ ও দেশের মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁদের সম্মানিত করতে এই সম্মাননা।’
আরেক ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশ ও দেশের মানুষের জন্য যাঁরা কাজ করেন, তাঁদের হাতে উঠে আসবে এই অ্যাওয়ার্ড। বিশ্বদরবারে কাজকে তুলে ধরার জন্য ফ্রন্টলাইন ফাইটার্সদের জন্য এটি বিরাট সুযোগ। একঝাঁক তারকা থাকবেন এই অনুষ্ঠানে। আমি নিজেও এই অ্যাওয়ার্ডে নমিনেটেড।’
চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ বলেন, ‘খুব শিগগির দেখা হচ্ছে আজমানে। আমি আর পরীমণি আসছি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডের দ্বিতীয়বারের মতো এই আয়োজনে।’
এই অনুষ্ঠানে পারফর্ম করতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, আলোচিত গান ‘সাদা সাদা কালা কালা’ গানের কণ্ঠশিল্পী আরফান মৃধা শিবলু প্রমুখ।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি রেমিট্যান্স-যোদ্ধাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার। পরিবার ও দেশকে ভালো রাখতে তাঁরা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের আড়ালে থাকা কাজগুলো সবার সামনে আনতেই এই আয়োজন।

কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
১ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
১ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
১ ঘণ্টা আগে
প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
১ দিন আগে