ব্লার (হিন্দি সিনেমা)
অভিনয়: তাপসী পান্নু, গুলশান দেভাইয়া
দেখা যাবে: জিফাইভ
গল্প সংক্ষেপ: গায়ত্রী ও গৌতমী যমজ বোন। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে দুজনেই। চিকিৎসা চলছে। অপারেশনের মাধ্যমে কর্ণিয়া প্রতিস্থাপন করতে পারলে হয়তো ফিরে পেতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি। এরই মধ্যে খুন হয়ে যায় গৌতমী। বোনের মৃত্যুরহস্য উদ্ঘাটনে মরিয়া হয়ে ওঠে গায়ত্রী।
ডক্টর জি (হিন্দি সিনেমা)
অভিনয়: আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: ডা. উদয় গুপ্ত হতে চান অর্থোপেডিক্ট বিশেষজ্ঞ, অথচ তাকে দেওয়া হয়েছে গাইনি বিভাগে। মেডিকেল ক্যাম্পাসের নানা সংগ্রামের পাশাপাশি হাস্যরস মিশিয়ে তুলে ধরা হয়েছে নারী সমাজের এক কঠিন বাস্তবতার গল্প।
নাইট অ্যাট দ্য মিউজিয়াম: কামুনরাহ রাইজেস অ্যাগেইন (অ্যানিমেশন সিনেমা)
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে প্রতি সন্ধ্যায় অন্ধকার নেমে আসার পরেই জেগে ওঠে প্রাচীন চরিত্রগুলো। শুরু হয় সংঘাত। গ্রীষ্মকালীন ছুটিতে জাদুঘরে নৈশপ্রহরীর কাজে যোগ দেওয়া এক স্কুলছাত্র প্রথমে ভড়কে যায় এসব দেখে। পরে সিদ্ধান্ত নেয় থামাতে হবে ওদের।
আই হেট ক্রিস্টমাস (ইংরেজি সিরিজ)
অভিনয়: পিলার ফগলিয়াতি, ফিওরেঞ্জা পিয়েরি
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: জিয়ানা একজন সিঙ্গেল নার্স। পরিবার থেকে বিয়ের কথা বললে সে জানিয়েছে তার বয়ফ্রেন্ড আছে। ক্রিস্টমাসের ছুটিতে নিজের পরিবারের মুখোমুখি হবে সে। এরই মধ্যে তাঁকে খুঁজে নিতে হবে একজন বয়ফ্রেন্ড।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫