
চলতি মাসের ২৯ তারিখে ‘ব্লু টিক’ সেবা পুনরায় উন্মোচন করবে টুইটার। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) ইলন মাস্ক এক টুইটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২৯ নভেম্বর আমরা পুনরায় ‘ব্লু ভেরিফাইড’ উন্মোচন করতে যাচ্ছি। এবার আমরা নিশ্চিত করতে চাই যে এটি ত্রুটিমুক্ত’।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি নিজের টুইটার প্রোফাইলের ভেরিফাইড নাম বদলায়, তাহলে তার প্রোফাইল থেকে ব্লু টিক চলে যাবে। টুইটার সেই ব্যবহারকারীর নতুন নামটি যাচাই করে দেখবে। যদি তা টুইটারের শর্তাবলির সঙ্গে সাংঘর্ষিক না হয়, তবেই ‘ব্লু টিক’ সে ফেরত পাবে।
আগে ব্লু টিক শুধু বিভিন্ন সংস্থা, রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তি পেতে পারতেন। তবে নতুন সাবস্ক্রিপশন সেবার ফলে যে কেউ মাসিক কিছু ডলার গুনেই তাঁর টুইটার প্রোফাইলে পাবেন ‘ব্লু টিক’। ইলন মাস্ক জানিয়েছিলেন, টুইটারের আয় বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিপত্তি। একের পর এক ভুয়া অ্যাকাউন্টে সয়লাব হয়ে যায় টুইটার। বড় বড় সংস্থাসহ অনেক বিখ্যাত ব্যক্তির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে তাতে ব্লু টিক সাবস্ক্রিপশন নেন অনেক ব্যবহারকারী। অনেকে আবার ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা নিয়ে তাঁদের টুইটারের প্রোফাইলের নাম বদলে ফেলেন। ‘ব্লু টিক’ যুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা টুইট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা।
ফলে ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা বন্ধ করতে বাধ্য হয় টুইটার কর্তৃপক্ষ। তবে গত সপ্তাহেই ইলন মাস্ক এক টুইটে জানান, ‘ব্লু টিক আগামী সপ্তাহের শেষেই আবার ফিরে আসতে পারে।’

পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৭ ঘণ্টা আগে
এখন কনটেন্টের যুগ। যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট এখন রাজত্ব করছে। কিন্তু এটি কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছাবে, তার রয়েছে নিজস্ব ব্যবস্থা। একটি কনটেন্ট ঠিক কাকে দেখানো হবে, কবে এবং কতবার দেখানো হবে—সবই নির্ভর করে অ্যালগরিদমের ওপর।
৮ ঘণ্টা আগে
চীনে এ বছরের বসন্ত উৎসব উদ্যাপনের মধ্যে মহাকাশ থেকে এসেছে ব্যতিক্রমী সুখবর। শেনচৌ-২১ মিশনের নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে সফলভাবে চাষ করেছেন টমেটো। ভবিষ্যতের দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনের ক্ষেত্রে এই ঘটনাকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেই।
৮ ঘণ্টা আগে
বাসাবাড়ির নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে স্মার্ট ক্যামেরা, ডোর লক, আইপি ক্যামেরা বাড়ির নিরাপত্তার প্রধান অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রযুক্তিপণ্য বাজারে আসছে। তেমনই নতুন কিছু প্রযুক্তিপণ্য নিয়ে আজকের আয়োজ
৯ ঘণ্টা আগে