
স্বাধীনতার পর থেকে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। তাই ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আবুল কালাম আজাদ এ কথা বলেন।
আবুল কালাম আজাদ গ্রাহকের উদ্দেশে বলেন, ‘কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করব।’
আজাদ বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দেশের বাজারে সুগন্ধি চালের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রপ্তানি কোটা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগে অনুমোদন দেওয়া কোটার কতটা বাস্তবে রপ্তানি হয়েছে, তা যাচাই করে অব্যবহৃত অংশ কমানো বা সমন্বয় করা হবে।
৪ ঘণ্টা আগে
আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মকানুন আরও সহজ ও পরিষ্কার করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে আমদানি-সংক্রান্ত যেসব নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো একত্র করে একটি সার্কুলারের আওতায় আনা হয়েছে।
৪ ঘণ্টা আগে
জিএফবি গ্রুপ ইউএসের অর্থায়নে ও বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ঢাকার ৪০ জন হতদরিদ্র রোগীর চোখের ছানি অপারেশনসহ লেন্স প্রতিস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর দৃষ্টি আই হসপিটাল মোহাম্মদপুরে সম্পূর্ণ বিনা মূল্যে এই ৪০ রোগীর অপারেশন সম্পন্ন হয়...
৯ ঘণ্টা আগে
ন্যাশনাল ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে