জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার ফি নেওয়ার প্রকল্প বাতিল করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রকল্প বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিতের বিষয়টির সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিষয়টি গোপনীয় হওয়ায় টুইটারের ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, ওই প্রকল্প স্থগিত করায় নিয়মিত টুইটার ব্যবহার বাধাগ্রস্ত হবে।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন থেকে কেবল হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠাগুলোকে ‘অফিশিয়াল’ ব্যাজ দেবে। এ ছড়া টুইটারের অনুমোদিত তালিকার ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান এবং প্রধান গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টে ‘গ্রে ব্যাজ’ ফিরিয়ে দেওয়া হবে।
টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা সুযোগ দিয়ে টুইটার ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টের মতো ভুয়া অ্যাকাউন্টকে ব্লু ব্যাজ দেওয়ায় টুইটারকে ক্ষমা চাইতে বলেছে। অনেকে আবার টেসলাকে নিয়েও রসিকতা করেছে।
এর আগে, টুইটারের মালিক ও নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন। এমনকি টুইটার কেনার দেনদরবারের সময় বড় একটি ইস্যু ছিল ভুয়া অ্যাকাউন্ট। যাই হোক, সর্বশেষ গতকাল শুক্রবার টুইটার এক টুইটে ঘোষণা দিয়েছে যে, তাঁরা ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে কিছু কিছু অ্যাকাউন্টকে ‘অফিশিয়াল’ বলে স্বীকৃতি দেবে।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১৬ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
১৮ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১ দিন আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
১ দিন আগে