যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদে স্পষ্ট ব্যবধানে রিপাবলিকান পার্টি এগিয়ে থাকলেও এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটদের চেয়ে মাত্র একটি আসন বেশি বেশি পেয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টি ডেমোক্র্যাটদের চেয়ে ১৮টি বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছে। রিপাবলিকান পার্টি পেয়েছে ২১০টি আসন এবং ডেমোক্র্যাটরা পেয়েছে ১৯২টি আসন। হাউসে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য রিপাবলিকানদের আরও ৮ আসনের প্রয়োজন। ডেমোক্র্যাটদের প্রয়োজন আরও ২৬টি আসন। তবে সম্ভাবনার বিচারে ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির পক্ষে এতগুলো আসন লাভ সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকেরা।
হাউস অব রিপ্রেজেনটেটিভসের পাশাপাশি কংগ্রেসের উচ্চকক্ষেও এগিয়ে রিপাবলিকান পার্টি। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের দেওয়া তথ্যানুসারে, সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের ব্যবধান খুবই সামান্য, মাত্রটি একটি আসন। ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটরা এরই মধ্যে ৪৮টি আসন নিজেদের দখলে নিয়েছে। রিপাবলিকানদের দখলে গিয়েছে ৪৯টি আসন।
এদিকে, নির্বাচন শেষ হওয়ার আগেই অর্থাৎ চূড়ান্ত ফলাফল ঘোষিত হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন। গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনকে গণতন্ত্রের জন্য ভালো দিন হিসেবে অভিহিত করে বাইডেন বলেছেন, ‘কংগ্রেসের নিয়ন্ত্রণ ভারসাম্যের মধ্যে রয়েছে।’
মধ্যবর্তী এই নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি কংগ্রেসের দুই কক্ষের যেকোনো একটিতেও যদি সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে প্রেসিডেন্ট বাইডেন তাঁর এজেন্ডা বাস্তবায়নে রিপাবলিকানদের বাধার মুখে পড়বেন। এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস বড় ব্যবধানে জিতেছেন। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যার জমকালো রাম মন্দির উদ্বোধনের আড়াই বছর পর, বড়সড় বিতর্কের মুখে পড়েছে এই তীর্থক্ষেত্র। ভক্তদের দেওয়া কোটি কোটি রুপির অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগ ওঠায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক।
১২ মিনিট আগে
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। ওই জলসীমায় একটি পণ্যবাহী জাহাজে নতুন করে হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে।
২৬ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অবরুদ্ধ দশা থেকে মুক্ত করা (unfrozen) ইরানি সম্পদের একটি অংশ মার্কিন কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য কেনার কাজে ব্যবহার করা হবে। তবে ওয়াশিংটনের এই দাবিকে তাৎক্ষণিকভাবে এবং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ এবং দীর্ঘস্থায়ী আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, গত ২৪ জুন এই প্রণালি দিয়ে জাহাজ পারাপারের...
২ ঘণ্টা আগে