প্রতিষ্ঠার ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে রক ব্যান্ড ‘স্টোন’। ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা এই ব্যান্ড বর্তমানে পারফর্ম করছে দেশের নানা প্রান্তে। মূলত শ্রোতাভিত্তি তৈরি হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা।
২ নভেম্বর প্রকাশ পেল তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’-এর প্রথম গান ‘আলোর শিহরণ’। ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এ উদ্যোগ। ‘আলোর শিহরণ’ গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুণে ধরা শহর’, ‘বৃষ্টি’, ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে প্রথম অ্যালবামটি। গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছে তারা। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয় আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
ব্যান্ডের মুখপাত্র লিড গিটারিস্ট শাহেদ বলেন, ‘২০১৩ সালে আমাদের যাত্রা শুরু হয়। “স্টোন” বাংলাদেশের একটি প্রগ্রেসিভ অ্যান্ড অলটারনেটিভ রক ব্যান্ড। যদিও আমরা অন্যান্য ধারার সংগীতের ওপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন নিরীক্ষা চালিয়েছি। ঢাকা, চট্টগ্রামসহ প্রায় সারা দেশে আমরা বিভিন্ন কনসার্টে অংশ নিয়েছি। কনসার্ট ও টেলিভিশনে শ্রোতাদের সামনে গাইতে গাইতেই আমাদের বেড়ে ওঠা। এবার আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের শ্রোতার জন্য আমাদের বাছাই করা গানগুলো অ্যালবাম আকারে মুক্তি দিচ্ছি।’
বর্তমানে স্টোন ব্যান্ডের লাইন আপ অজয় (ভোকাল), অভি (ড্রামস), শাহেদ (লিড গিটার), রাফি (বেজ গিটার), মিঠু (লিড গিটার)। স্টোন ব্যান্ডের গানের কথা ও সুরের মূল কারিগর অজয় ও মিঠু।
গানের লিংক:

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে