‘আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহিনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা…’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই এক দরদি কথার গান রচনা করেছেন গীতিকার জুলফিকার রাসেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ‘বাংলাদেশের নেতা’ নামের এই গান প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়। গানটির সুর-সংগীত করেছেন পাভেল আরিন আর পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান।
গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।
গানটি প্রসঙ্গে এর গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা কিছু উপহার দেওয়ার।’
এদিকে বিশেষ এই উপহারসংগীত প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোট্ট এই উপহারটি প্রকাশের।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
গানের ভিডিওর লিংক:

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৯ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৯ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৯ ঘণ্টা আগে