হারিকেন ইয়ানের আঘাতে ভেঙে পড়েছে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা। বৈদ্যুতিক গ্রিড বিপর্যয়ে অন্ধকারে ডুবে গেছে গোটা দেশ। এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দেশটির সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, প্রধান বিদ্যুৎকেন্দ্রগুলোর একটিকেও চালু করা যায়নি। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশব্যাপী দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মঙ্গলবার কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে বৈদ্যুতিক শক্তি কর্তৃপক্ষের প্রধান ঘোষণা করেছেন, জাতীয় বৈদ্যুতিক সিস্টেম ভেঙে পড়ায় পুরো দ্বীপ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে, যার কারণে ১১ মিলিয়ন মানুষ অন্ধকারে রয়েছে।
কিউবার ইলেকট্রিসিটি ইউনিয়নের টেকনিক্যাল ডিরেক্টর লাজারো গুয়েরা বলেন, হারিকেন ইয়ান আঘাত হানার আগেই বৈদ্যুতিক ব্যবস্থা জটিল পরিস্থিতিতে ছিল। এই মুহূর্তে দেশের কোথাও বিদ্যুৎ নেই। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে ইউনিয়ন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার একজন সাংবাদিক রিপোর্টে বলেছেন, দেশের ১০০ শতাংশ বৈদ্যুতিক সার্কিট পরিষেবার বাইরে ছিল এবং অ্যান্টোনিও গুইতেরাস থার্মো-ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু করা যায়নি।
রাজধানী হাভানার ১০০ কিলোমিটার পূর্বে মাতানজাসে অবস্থিত আন্তোনিও গুইতেরাস কিউবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক শক্তিকেন্দ্র। এটি বন্ধ করার অর্থ হলো, বর্তমানে দ্বীপের কোথাও বিদ্যুৎ উৎপাদন নেই।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, মঙ্গলবার ভোরে কিউবার পিনার দেল রিও প্রদেশে আঘাত হানে হারিকেন ইয়ান। এর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো প্রদেশের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ।
পিনার দেল রিওর বাসিন্দা মায়েলিন সুয়ারেজ বলেছেন, সোমবার রাতে যখন ঝড় আঘাত হানে, তখন ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়।
সুয়ারেজ রয়টার্সকে বলেছেন, ‘আমাদের বাড়ির ছাদ প্রায় উড়ে গিয়েছিল। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি এটিকে একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম, যাতে এটি উড়ে না যায়।’
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ইয়ান। হারিকেনটি আজ বুধবার আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।
সিএনএন জানায়, ইয়ান বর্তমানে ক্যাটাগরি-৩ হারিকেনে রূপ নিয়েছে। ইয়ানের জেরে ভারী বৃষ্টিপাতে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। সরিয়ে নিতে হতে পারে কয়েক লাখ বাসিন্দাকে।

ভারত নিজ দেশে উৎপাদিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রি করতে ভিয়েতনামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এমনকি এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার কাছেও এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
৪৩ মিনিট আগে
মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত শনিবার ভারতে পৌঁছান। এ সময় ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের’ দেশটি তাঁকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানায়। প্রেসিডেন্ট হওয়ার পর এটি মিনের প্রথম বিদেশ সফর। পাঁচ দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
ইরান দ্রুততার সঙ্গে মাটিচাপা পড়ে যাওয়া অস্ত্রভান্ডারগুলো পুনরুদ্ধার করেছে। ফলে দেশটি এখন আবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের দিকে আবারও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার অবস্থানে পৌঁছে গেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণভিত্তিক কৌশলের সীমাবদ্ধতাও সামনে এনেছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের বাতাস হঠাৎই বারুদের গন্ধে আবারও ভারী হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় সকালের দিকে ইরানের একটি শহর ও একটি গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ইসরায়েল যখন লেবাননের অভ্যন্তরে দখল বিস্তৃত করতে ব্যস্ত, তখনই দেশটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আবার কুয়েতও জানিয়েছে, তারা তাদ
৪ ঘণ্টা আগে