ক্যারিয়ারের প্রায় এক যুগের মাথায় এসে পরিণীতি চোপড়ার চাওয়া—একটা হিট সিনেমা। গত বছর মুক্তি পায় তাঁর তিনটি সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’, ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ ও ‘সাইনা’। পরিণীতির অভিনয় প্রশংসিত হলেও ভালো ব্যবসা করেনি সিনেমাগুলো। বরং পরে ইন্ডাস্ট্রিতে এসে কৃতি শ্যানন, কিয়ারা আদভানিরা একের পর এক ব্যবসাসফল কাজ দিয়েছেন। ফলে অনেকটা চাপে আছেন পরিণীতি। আছেন অন্তত একটা ‘হিট’-এর অপেক্ষায়।
বলিউডে ইদানীং যে কয়েকটি বিষয় নিয়ে সিনেমা বানালে ব্যবসাসফল হবে বলে ধরে নেওয়া যায়, তার মধ্যে দেশপ্রেম একটি। স্বদেশপ্রেমের আবেগে ভর করে অক্ষয় কুমার, অজয় দেবগনরা অনেক হিটের দেখা পেয়েছেন। পরিণীতির ক্ষেত্রেও এ টোটকা কাজ করেছিল, যখন তিনি ‘কেশরী’তে অভিনয় করেছিলেন।
আবার সেই পথেই হেঁটেছেন পরিণীতি। আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কোড নেম তিরঙ্গা’। রিভু দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় দেখানো হয়েছে একজন নির্ভীক গুপ্তচরের গল্প, যিনি সর্বদা দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত। এমনই এক র এজেন্টের ভূমিকায় আছেন পরিণীতি। তাঁর নায়ক হার্ডি সান্ধু। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার শেয়ার করে পরিণীতি বলেছেন, ‘আমি আবার ফিরে এসেছি নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে, যেভাবে আমাকে কখনো দেখা যায়নি।’ ‘তিরঙ্গা’র সঙ্গে একই দিনে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও রাকুল প্রীত অভিনীত ‘ডক্টর জি’।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫