
সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রাহি আক্তার আদরী নামে ৪০ দিনের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা-মাসহ আরও চারজন আহত হয়েছেন।
শিশু রাহি আক্তার আদরী নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে। আহতরা হলেন রাহির বাবা রুবেল মিয়া (৩৫) মা কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাইভেট কারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় ৪০ দিনের এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরও চারজন।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাড়িটি উদ্ধারের জন্য হাইওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

দাদিকে হত্যার দায়ে মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার ১৭ বছর আগের একটি হত্যা মামলায় আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জিয়াবুল হককে কক্সবাজার সদর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত পৌনে ১১টায় র্যাব-৭ ও র্যাব-১৫-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজিং করে ফসলি জমি ভরাটের অভিযোগে মো. আমিনুল ইসলাম নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার সেতুর নিচে অভিযান চালানো হয়।
৩২ মিনিট আগে
মাছ ধরা শুরুর প্রথম সাত ঘণ্টায় এ কেন্দ্রে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
১ ঘণ্টা আগে