টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদ এখন বলিউডে টক অব দ্য টাউন। ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন টাইগার-দিশা। এবার জানা গেল, কেন এই তারকা জুটি বিচ্ছেদের পথে হাঁটলেন।
ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার-দিশা। তাঁদের ঘনিষ্ঠ একজন জানান, ‘অনেকটা সময় ধরে একসঙ্গে বাস করছেন তাঁরা। তবে চলতি বছরের শুরুর দিকে দিশা তাঁদের বিয়ের কথা ভাবেন। আর এর পরই ভাঙনের সুর বাজে।’
ই-টাইমসকে ওই সূত্র জানান, ‘দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই অভিনেতা না করে দেন। অভিনেত্রী একাধিকবার এ কথা বললে টাইগারের প্রতিক্রিয়া ছিল ‘‘না, এখন নয়”। দিশা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু টাইগার এই মুহূর্তে বিয়ের করার জন্য় প্রস্তুত নন।’
তবে টাইগার শ্রফ ও দিশা পাটানি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতেও খুব একটা দেখা যায়নি টাইগার কিংবা দিশাকে। বিমানবন্দরে কিংবা ডিনার ডেটে পাপারাজ্জিদের ফ্রেমবন্দী হয়েছেন এই জুটি। তবে অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টাইগারের এক বন্ধু হিন্দুস্তান টাইমসকে টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবাই কয়েক সপ্তাহ আগে এ সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। নিজের কাজের দিকেই মন দিচ্ছে টাইগার।’
মিউজিক ভিডিও এবং ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার ও দিশা। টাইগারের ‘বাগি ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যায় দিশাকে।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৯ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৩ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২১ ঘণ্টা আগে