দক্ষিণের অভিনেতা দুলকার সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামান’ নামের সিনেমাটি আগামী ৫ আগস্ট তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায় একসঙ্গে মুক্তি পাবে। এতে ম্রুণালের চরিত্রের নাম সীতা মহালক্ষ্মী।
‘ওহ সীতা হে রামা’সহ সিনেমাটির সব গান এরই মধ্যে শ্রোতাদের মন জয় করে নিয়েছে। ‘সীতা রামান’ পরিচালনা করেছেন হনু রাঘবপুদি। অশ্বিনী দত্ত স্বপ্ন প্রযোজনা করেছেন। বিশেষ চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা।
ম্রুণাল বলেন, ‘এই প্রথমবার আমি ষাটের দশকের কোনো গল্পে অভিনয় করেছি। এখানে আমি সীতা, আর দুলকার সালমান অভিনয় করছেন মেজর রামের চরিত্রে। কোনো আশা নেই রামের ভালোবাসা পাওয়ার, তবু সীতা তার পেছনে ছুটতে থাকে, এমন একটি চরিত্র। এই যুগে কেউ চিঠি লেখে না। সেই ষাটের দশকে প্রেমের ভাষা প্রকাশের মাধ্যম খুব বেশি ছিল না। তারপরও মানুষ প্রেমে পড়ত, প্রেমের জন্য যুদ্ধ করত। এমন অনেক কিছুই উঠে আসবে এই সিনেমায়।’
ম্রুণালের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জার্সি’ বক্স অফিসে মোটেও সুবিধা করতে পারেনি। তবে তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখেন ম্রুণাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘সিনেমার ভবিষ্যৎ নিয়ে খুব একটা মাথা ঘামাই না আমি। আমি কখনোই এটি নিয়ে ভাবি না যে সিনেমাটি কতজন মানুষকে আকর্ষিত করবে। আমি এ-ও ভাবি না যে সিনেমাটি হিট হবে কি না। আমি শুধু কিছু বিষয়কে গুরুত্ব দিই। সিনেমার গল্প, চিত্রনাট্য আর পরিচালক—এই দিকগুলো আমার কাছে বেশি প্রাধান্য পায়। একটা ভালো চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো চিত্রনাট্য পেলে অনেক কঠিন চরিত্র করতেও কোনো আপত্তি থাকে না।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫