বলিউডে বর্তমান সময়ে অন্যতম চর্চিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। সম্প্রতি এই জুটির সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠেছে। সবশেষ অর্জুনের ফ্ল্যাট বিক্রির খবর ফাঁস হওয়ার পর নতুন করে ডালপালা ছড়াচ্ছে বিচ্ছেদের গুঞ্জন।
বলিউড লাইফের প্রতিবেদনে জানা যায়, ২০ কোটি দিয়ে কেনা ফ্ল্যাট তাড়াহুড়ো করে ১৬ কোটিতে বিক্রি করে দিয়েছেন অভিনেতা। মুম্বাইয়ের বান্দ্রায় গত বছর ২০ কোটি টাকা দিয়ে চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাটটি কিনেছিলেন অর্জুন। আর এটি একেবারেই মালাইকার বাসার পাশেই। সেই ফ্ল্যাটের বয়স এক বছর হতে না হতেই, বিক্রি করে দিলেন। তাও আবার চার কোটি লসে। তবে কেন অর্জুন তাঁর ফ্ল্যাট কম মূল্যে বিক্রি করলেন তা স্পষ্ট নয়।
গুঞ্জন উঠেছে, মালাইকার সঙ্গে সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। এই ফ্ল্যাটেই এক সঙ্গে থাকার কথা ছিল তাঁদের। আর মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা-অর্জুন।
মালাইকা আরোরার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাঁদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। যদিও এসবে কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। কিছুদিন আগেই ভালোবাসার শহর প্যারিস ঘুরে এসেছিলেন তাঁরা। ছবিও আপলোড করেছেন দুজনে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল।

যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
২৩ মিনিট আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ ঘণ্টা আগে
নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’।
১১ ঘণ্টা আগে
ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় চলতি বছরে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ডিজনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারোর নেতৃত্বে এবার আরও কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে