কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বড় বিষয় ‘সুস্মিতা সেন আর ললিত মোদি’র প্রেম। শুভেচ্ছার পাশাপাশি কটাক্ষও সইতে হচ্ছে সাবেক এই বিশ্বসুন্দরীকে। সুস্মিতার উদ্দেশে বাঁকা কথা ছুড়ে দিচ্ছেন অনেকে।
কেউ কেউ সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ অপবাদ দিচ্ছেন। লেখক তসলিমা নাসরিন লিখেছেন, তাঁর প্রিয় অভিনেত্রী কি অর্থের কাছে বিক্রি হয়ে গেলেন?
অবশেষে কটাক্ষের জবাব দিলেন সুস্মিতা সেন নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ভীষণ হৃদয়বিদারক, আমাদের চারপাশের জগৎটা কেমন দুর্দশাগ্রস্ত আর অসুখী হয়ে যাচ্ছে।’
‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষের জবাবে সুস্মিতা বলেন, ‘সোনার চেয়ে বেশি কিছু খুঁজি আমি, সোনার চেয়ে হীরা পছন্দ করি বেশি। আর হ্যাঁ, এখন পর্যন্ত তা আমি নিজের অর্থেই কেনার সামর্থ্য রাখি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুলাই) সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। সেখানে তিনি সুস্মিতাকে তাঁর ‘অর্ধাঙ্গিনী’ বলে পরিচয় করিয়ে দেন।
এই পোস্ট নিয়ে বিয়ের জল্পনা শুরু হলে কয়েক মিনিটের মাথায় আরেকটি টুইট করেন ললিত। সেখানে তিনি লেখেন, ‘বিষয়টি পরিষ্কার করছি...আমরা কেবল একে অপরের সঙ্গে ডেটিং করেছি, এখনো বিয়ে করিনি। একদিন হয়তো সেটিও হয়ে যাবে।’
এরপর শুক্রবার (১৫ জুলাই) সুস্মিতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বিয়ে করেননি তিনি। ইনস্টাগ্রামে দুই মেয়ে রিনী ও আলিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘আমি সুখে আছি। বিয়ে করিনি, আংটিও পরিনি। নিঃশর্ত ভালোবাসায় ঘিরে আছি। যথেষ্ট স্পষ্ট করে বলা হয়েছে। এবার নিজের জীবন এবং কাজে ফিরি।’
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। এর দুই বছর পর ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মধ্য দিয়ে তাঁর বলিউডে যাত্রা শুরু। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—বিবি নম্বর ওয়ান, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া এবং নো প্রবলেম। এ ছাড়া সম্প্রতি ‘আরিয়া’ নামের সিরিজ দিয়ে নতুন করে প্রশংসা কুড়ান সুস্মিতা।

ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে
১৭ ঘণ্টা আগে
একসময় সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত থাকতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সময় বদলেছে, এখন তিনি কাজ করেন বেছে বেছে। শুধু তা-ই নয়, বছরের অনেকটা সময় এখন তাঁর কাটে যুক্তরাষ্ট্রে। গত আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এই অভিনেতা। এসেই ব্যস্ত হয়ে পড়েন নাটকের শুটিংয়ে।
১৭ ঘণ্টা আগে
গত জুলাইয়ে কোক স্টুডিও বাংলায় ঈশান মজুমদারের ‘পাতার বাঁশরী’ প্রকাশের পর ব্যাপক আলোচনা হয়। সুনিধি নায়েকের সঙ্গে তাঁর গাওয়া গানটি দুই মাসের কম সময়ে ইউটিউবে ৬৫ মিলিয়ন ভিউ পেরিয়েছে। পাতার বাঁশরীর রেশ না কাটতেই নতুন গান নিয়ে হাজির ঈশান। ‘ধূপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে ঈশানের গান নামের ইউটিউব চ্যানেলে
১৭ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্রিজারটন’-এর পরিধি আরও বিস্তৃত হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্পিন-অফ। এর কেন্দ্রবিন্দুতে থাকছে দর্শকদের অন্যতম প্রিয় চরিত্র লেডি ভায়োলেট। সম্প্রতি সিরিজটির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স ও প্রযোজনা প্রতিষ্ঠান শোন্ডাল্যান্ড।
১৭ ঘণ্টা আগে