বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৫ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৫ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
২১ ঘণ্টা আগে