বাবা আব্দুর রউফ ফারুকীকে হারালেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার (৮ জুলাই) বেলা ১১টায় তিনি রাজধানীর নাখালপাড়ার বাসায় মারা যান বলে নিশ্চিত করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
মোস্তফা সরয়ার ফারুকীর ঘনিষ্ঠ পরিচালক ইমেল হক বলেন, ‘বসের বাবা আজ বেলা ১১টার দিকে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজণিত কারণেই মৃত্যু। সবাই তার জন্য দোয়া করবেন।’
আব্দুর রউফ ফারুকী রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা। ইমেল জানান, বাদ জুমা মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে নাখালপাড়া নূরানী জামে মসজিদে এবং বাদ আসর দ্বিতীয় জনাজা অনুষ্ঠিত হবে রহিম মেটাল জামে মসজিদে।

শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।
১ ঘণ্টা আগে
গত কোরবানির ঈদের পর এই রোজার ঈদেও মুক্তি পাচ্ছে সাবিলা নূর অভিনীত নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এ ছাড়া দুই বছর পর এবার দেশে ঈদ করছেন তাঁর মা-বাবা।
৩ ঘণ্টা আগে
প্রথম ২৪ ঘণ্টায় স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে সিনেমার ট্রেলারটির হয়েছে ৭১৮ দশমিক ৬ মিলিয়নের বেশি। এর মাধ্যমে এটি সিনেমার ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ট্রেলারের মর্যাদা পেল। এর আগে ৩৭৩ মিলিয়ন ভিউ নিয়ে সবচেয়ে বেশি ভিউ হওয়া ট্রেলার ছিল ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার।
৪ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় পাগলের বেশে ঘুরছেন অভিনেত্রী কেয়া পায়েল। এলোমলো চুল, ময়লা পোশাক, মুখজুড়ে কালচে মেকআপে প্রথম দেখায় অনেকে বিশ্বাস করতে পারছিলেন না এটা কেয়া পায়েল। পরে জানা যায়, ‘বাতাসের ফুল’ নামের নাটকের জন্য এমন সাজে দেখা গিয়েছিল পায়েলকে।
৫ ঘণ্টা আগে