রোজকার রান্নাবান্নার ঝামেলা এড়িয়ে, সময় বাঁচাতে সাহায্য করে ওভেন। রোজ রোজ যার কারণে আমরা স্বস্তি পাই তারও চাই কিছু যত্নআত্তি।
- ওভেনে রান্নার সময় ধাতব বাসনপত্র ব্যবহার করা যায় না। তাই ওভেনপ্রুফ বাসনপত্র ব্যবহার করতে হবে।
- কখনো কিছু পুড়ে গেলে বা কোনো খাবার পড়ে গেলে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। দেখতে হবে পানি বা তরল ক্লিনার যেন টাচপ্যাডে বা মেশিনের ভেতর ঢুকে না যায়।
- খালি ওভেন চালাবেন না। মাইক্রোওয়েভ শোষণ করার জন্য কোনো খাবার বা তরল না থাকলে ওভেনটির ক্ষতি হতে পারে।
- ব্যবহারের কিছুক্ষণ আগে ওভেনটি চালু করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে ওভেনের ভেতরে পাত্র ও খাবার যেন ওভেনের ধাতব দেয়ালে লেগে না যায়।
- খাবার বের করার জন্য ওভেনের দরজা খোলার আগে টাইমার বা অপারেশন বন্ধ করে নিতে হবে।
- পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় ওভেন রাখতে হবে।
- সব সময় মাইক্রোওয়েভকে একটি বৈদ্যুতিক চার্জ প্রটেক্টরে প্লাগইন করতে হবে। নতুবা এটি ব্যবহার না করা হলে প্লাগ খুলে রাখতে হবে।
- প্রতি ছয় মাস পরপর ওয়েভের ফিল্টার পরিবর্তন করা উচিত। নিয়মিত ফিল্টার পরিষ্কার করলে দীর্ঘদিন ওভেন ব্যবহার করা যাবে কোনো ঝামেলা ছাড়াই।
- ঝড়-বৃষ্টির সময় ওভেনের বিদ্যুৎ-সংযোগ খুলে রাখুন।
- ওভেনের ওপর অন্য কোনো জিনিসপত্র স্তূপ করে রাখবেন না।










