ঘরের দেয়াল সাজানোর জন্য এটি হতে পারে দারুণ এক শো-পিস। এ জন্য কিছুই নয়, একটু ইচ্ছাশক্তি প্রয়োজন।
যা লাগবে
সুপারি প্লেট, অ্যাক্রিলিক রং, ২ ও ৪ নম্বর তুলি, কার্বন পেপার, ড্রয়িং পেপার, সাইনপেন, মাস্কিন টেপ, কাঁচি, পেনসিল ও কালার প্যালেট।
চলো করি
সুপারির প্লেটটির মাপ অনুযায়ী একটি বৃত্ত আঁকতে হবে। বৃত্তের মাঝে পেনসিল দিয়ে এঁকে ফেলতে হবে টোকান পাখি ও মনস্টেরা পাতার ছোট্ট একটা বন। ছবিটি এঁকে নেওয়ার পর বৃত্তর লাইন বরাবর কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে কাগজটি। একইভাবে ও একই মাপে কালো কার্বন পেপারটি কেটে নিতে হবে। তারপর ড্রয়িং করা কাগজটির নিচে কেটে নেওয়া কালো কার্বন বসাতে হবে। এই দুই পেপার সুপারি প্লেটটির ওপর মাস্কিন টেপ দিয়ে লাগিয়ে ফেলতে হবে। এর পর কলম কিংবা পেনসিল দিয়ে পেপারটির ওপর আগের ড্রয়িংয়ের লাইন ধরে ধরে ড্রয়িং করতে হবে। আঁকা শেষ হলে কাগজগুলো উঠিয়ে ফেলতে হবে। প্লেটের চিত্রটি দেখতে অস্পষ্ট মনে হলে সাইনপেন দিয়ে এঁকে নেওয়া যেতে পারে। এর পর প্রথমে কালার প্যালেটে প্রয়োজনমতো অ্যাক্রিলিক রং ঢেলে তুলি দিয়ে বিষয়বস্তুগুলো রং করতে হবে। খালি জায়গায় ইচ্ছেমতো পছন্দের রং দিয়ে সামঞ্জস্য করে অনিয়মিতভাবে রং করে ফেলতে হবে। শুকিয়ে গেলে সাজিয়ে ফেলো তোমার পছন্দের দেয়ালে।
স্কুল: তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
বয়স: ১৫
শ্রেণি: ১০ম

উৎসবের দিনগুলোয় সবার ঘরে অতিথি সমাগম হয়। তাই উৎসব শুরুর আগে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে পছন্দ করেন অনেকে। এতে পরে সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। ব্যস্ত শিডিউলের মাঝে এক দিনে পুরো ঘরের কাজ করতে গেলে ঘাম ছুটে যাওয়াটাই স্বাভাবিক।
৩ ঘণ্টা আগেআর কদিন পরই বেজে উঠবে ঢাক। দেবী আসছেন। দুর্গাপূজার এই উৎসবে ছেলেদের পোশাকের তালিকায় সবার ওপরে থাকে পাঞ্জাবি। এই পোশাক ছাড়া যেন পূজার সাজ অসম্পূর্ণই রয়ে যায়। পূজার প্রতিটি দিন নিজেকে সাজিয়ে তুলতে এবং আরামে থাকতে কেমন পাঞ্জাবি বেছে নেবেন, তা নিয়েই এখন যত ভাবনাচিন্তা। পাঞ্জাবি কেনার আগে তাই জেনে নিন কি
৫ ঘণ্টা আগে
কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
৭ ঘণ্টা আগে
আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
৮ ঘণ্টা আগে