একটা সময় ছিল যখন স্কার্ফ ছিল শুধুই প্রয়োজন। সময় বদলেছে। এখন স্কার্ফ কেবল প্রয়োজনই নয়, ফ্যাশনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ফ্যাশন দুনিয়ায় স্কার্ফের নানা রকম ব্যবহার এনেছে বৈচিত্র্য। স্কার্ফপ্রেমীরা তাঁদের ফ্যাশনে যোগ করছেন নানা ঢং ও রঙের স্কার্ফ। কখনো জড়িয়ে নিচ্ছেন গলায়, কখনোবা ফতুয়া, কখনোবা শার্ট, টি-শার্টের সঙ্গে পরছেন মানিয়ে। কেউ আবার ব্যাগেও বেঁধে নিচ্ছেন স্কার্ফ। কেউ আবার স্কার্ফে বেঁধে নিচ্ছেন বাতাসে উড়তে থাকা দুরন্ত চুলগুলোও।
বদলের স্কার্ফ
বর্তমানে স্কার্ফের আকারে-প্রকারে, ঢংয়ে-রঙে এসেছে ব্যাপক পরিবর্তন। আগের স্কার্ফগুলো যেমন ছিল তিন কোনা, বর্তমানে সেই তিন কোনা স্কার্ফগুলোই হয়ে উঠেছে বেশ খানিকটা লম্বা। সেই অনুপাতে চওড়াও এসেছে কমে। আগের সাদামাটা রং থেকে বেরিয়ে এসে হয়ে উঠেছে বহু বর্ণিল। নকশায় ব্যবহৃত হচ্ছে বিমূর্ত চিত্রকলা কিংবা ফুল-পাখি, জ্যামিতিক ফরম।
অনুষঙ্গ হিসেবে স্কার্ফ
টপস, টি-শার্ট কিংবা জিনসের সঙ্গে হাতে বা গলায় জড়িয়ে নিতে পারেন কিংবা ব্যাগের হাতলে গুঁজে নিতে পারেন ব্যক্তিত্বের সঙ্গে মানানসই স্কার্ফ। এতে আপনার সাজে যোগ হবে ভিন্নমাত্রা। পরার জন্য স্কার্ফ বেছে নেওয়ার আগে বিবেচনায় রাখতে হবে মূল পোশাক হিসেবে যা পরছেন, তার সঙ্গে যেন মিল থাকে। গাঢ় রঙের পোশাকের সঙ্গে পরা যেতে পারে হালকা রঙের স্কার্ফ। একরঙা পোশাকের সঙ্গে বেছে নিতে পারেন গাঢ় রঙের ফুলেল কিংবা বিমূর্ত নকশার কোনো স্কার্ফ।
স্কার্ফের কাপড়ের ভিন্নতা
সিল্ক, লিনেন, কটন, শিমার, জর্জেট বা মিক্স টেক্সচারে এখন তৈরি হচ্ছে স্কার্ফ। তবে সুতি, নেট, ক্রেপ, এন্ডি, উল প্রভৃতি কাপড়ের স্কার্ফও পাওয়া যায়।
নানা নকশার স্কার্ফ
স্কার্ফের ডিজাইন ও নকশায় ব্যবহার হয় চুমকি, জরি, এমব্রয়ডারি, লেইস ও টারসেল। তবে আজকাল তরুণীরা স্বস্তি ও আরাম দেয় এমন পোশাক বা অনুষঙ্গই বেছে নিতে পছন্দ করছেন। সুতির ব্লক ছাপ, স্ক্রিনপ্রিন্ট বা সুই-সুতার কাজ করা চমৎকার সব স্কার্ফও বেছে নিচ্ছেন অনেকে বলে জানালেন ‘রঙ বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী সৌমিক দাস। ডেনিম থেকে শুরু করে লং জিনস, কামিজ, ফতুয়া—সবকিছুর সঙ্গে স্কার্ফ সমান স্বচ্ছন্দ। যেকোনো ধরনের কুর্তা, ফতুয়া, শার্ট বা টি-শার্টের সঙ্গে এগুলো মানিয়ে যাবে অনায়াসে।
যেখানে পাওয়া যাবে
প্রায় সব ব্র্যান্ডেড ফ্যাশন হাউস এবং মার্কেটের পোশাকের দোকানে নান্দনিক নকশার স্কার্ফ পাওয়া যায়। দাম ৫৫০ থেকে ১ হাজার ২৫০ টাকার মধ্যে।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
৫ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
৮ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
১১ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১৩ ঘণ্টা আগে