কয়েক বছর আগেও প্রায় প্রতিদিন শুটিং ফ্লোরে ব্যস্ত সময় কাটিয়েছেন মাহিয়া মাহি। তাঁকে ভরসা করেই সিনেমা বানিয়েছেন নির্মাতারা। গত বছর ওমরাহ করার পর সিনেমা থেকে ক্রমেই সরে যাচ্ছেন মাহি। চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ ওয়েব সিনেমার শুটিংয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত করেননি। শুধু ‘বুবুজান’ সিনেমার কয়েকটি দৃশ্যের শুটিং করেছিলেন গত বছরের শেষ দিকে। বদিউল আলম খোকনের একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি থেকে। সেই সিনেমারও কোনো খোঁজ নেই।
সংসার নিয়ে এখন পুরোদস্তুর ব্যস্ত মাহি। গাজীপুরে ‘ফারিশতা’ নামে একটি রেস্টুরেন্ট খুলেছেন। মাঝখানে কয়েকটি অনুষ্ঠানে দেখা গেলেও চলচ্চিত্র নিয়ে খুব একটা আলোচনায় জড়াননি তিনি। নতুন সিনেমার খবর জানতে চাইলে বলেন, ‘চূড়ান্ত হলেই জানাব।’
এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব। মাহিয়া মাহি অভিনেত্রী
মাহিকে আবার পাওয়া গেল শুটিং ফ্লোরে। দুই দিন আগে এফডিসিতে শামীম আহমেদ রনীর ‘বুবুজান’ সিনেমার শেষ লটের শুটিং করেছেন। সহকারী পরিচালক পুজন মজুমদার বলেন, ‘সম্পাদনার পরে মনে হয়েছিল, কয়েকটি দৃশ্য আরেকটু ভালো করা যেত, সেই দৃশ্যগুলোর শুটিং হয়েছে। মাহির সঙ্গে শুটিংয়ে ছিলেন শান্ত খান।’ সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এ বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক শামীম আহমেদ রনী।
নতুন সিনেমার খবর জানতে চাইলে মাহি বলেন, ‘এখন থেকে বছরে একটা বা দুইটা সিনেমা করব। একটা সিনেমা চূড়ান্ত হয়েছে। আগামী মাস থেকে শুটিং। তখন ঘটা করে জানাব।’ ব্যক্তিগত জীবনের কথা জানতে চাইলে মাহি বলেন, ‘আমি আর রাকিব ভালো আছি। দুজন দুজনকে অনেক ভালোবাসি।’

বিশ্বখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজি জেমস বন্ডের পরবর্তী উত্তরসূরি কে হতে যাচ্ছেন—এই রহস্য ঘনীভূত হচ্ছে কয়েক বছর ধরে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার কান পাতলে একটি নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে; তিনি হলেন ‘ইউফোরিয়া’ খ্যাত অভিনেতা জ্যাকব এলর্ডি। সর্বশেষ গিলেরমো দেল তোরোর ফ্রাংকেনস্টাইন-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে।
৯ ঘণ্টা আগে
কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান শুরু হলে প্রথম তিন বছর পরপর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের ‘অশনিসংকেত’ সিনেমায় অনঙ্গ বউ চরিত্রে অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। এ বছর একুশে পদক উঠেছে তাঁর ঝুড়িতে।
১৯ ঘণ্টা আগে
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ নানা আয়োজন।
২০ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী।
২০ ঘণ্টা আগে