নতুন ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স নির্মাণে ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ। তুরস্কের হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্চেলিকের সহায়তায় নারায়ণগঞ্জের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) ৩৫ একর জমিতে এই কমপ্লেক্স নির্মিত হতে যাচ্ছে।
সিঙ্গার বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সিঙ্গার ও বিএসইজেডের মধ্যে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। সিঙ্গারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এবং বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
নির্মিতব্য এই কমপ্লেক্সের অত্যাধুনিক উৎপাদন সুবিধা সিঙ্গারের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক বাজারে শক্তিশালী হতে সহায়তা করার পাশাপাশি কোম্পানির সার্বিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।
সিঙ্গারের নতুন এই ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সে রেফ্রিজারেটর, টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার এবং অন্যান্য প্রয়োজনীয় হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স তৈরি করা হবে। এতে প্রায় ৪,০০০ কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সিঙ্গার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ বলেন, ‘আর্চেলিক আমাদের সহযোগী হওয়ার পরপরই আমরা বাংলাদেশে সিঙ্গারের মধ্য এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা বাংলাদেশের ভোক্তাদের প্রয়োজন মাথায় রেখে বিশেষ ফিচারসহ পণ্য উৎপাদন শুরু করেছি।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে