জ্যৈষ্ঠ মাস চলছে, কালেভদ্রে মেঘ ভেঙে বৃষ্টি নামলেও গরমে স্বস্তি মিলছে না। আর গরমে ঘাম অনেক বেশি হয় বলে তৈলাক্ত ত্বকের অধিকারীরা এ সময় অনেক বেশি ভোগেন।
দৈনন্দিন কাজের জন্য তো কমবেশি বাইরে যেতে হয়। ফলে বাইরে বের হলেই ত্বকে রোদ, ধুলাবালি ও দূষণের কারণে ময়লা জমে যায়। এতে ত্বকের ক্ষতি হতে থাকে। তাই সঙ্গে সঙ্গে বাসায় এসে ত্বক পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু পরিষ্কারই নয়, ত্বক গভীর থেকে পরিষ্কার করা জরুরি।
রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, অনেকে অলসতার কারণে হাত-মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়েন। এটা খুবই খারাপ অভ্যাস। এ অভ্যাস ত্যাগ করতে হবে। বাড়ি ফিরেই ত্বক পরিষ্কার করতে হবে।
শারমিন কচি জানান, এক কাপ গ্রিন-টি ভালো করে গুঁড়ো করে রেখে দিলে প্রয়োজনের সময় ব্যবহার করা যেতে পারে। এক চা-চামচ গ্রিন-টি গুঁড়ো নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টকদই মিশিয়ে পুরো মুখে দুই-তিন মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টকদই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার দুই-তিন ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ময়েশ্চারাইজারের ভারসাম্য বজায় রাখার জন্য ত্বকের ধরন অনুযায়ী প্যাক লাগাতে হবে।
উপযোগী প্যাক
দারুচিনিগুঁড়ো এক চা-চামচ, মুলতানি মাটি এক চা-চামচ, একটি ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব ভালো প্যাক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫