উত্তর-পূর্ব ভারতের রাজনৈতিক অস্থিরতা নিয়ে আয়ুষ্মান খুরানার নতুন সিনেমা ‘অনেক’। ২৭ মে মুক্তি পাচ্ছে। রাজনৈতিক এই অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। ট্রেলারে দেখা যায়— আয়ুষ্মান প্রশ্ন তুলেছেন, ‘কেউ শান্তি চায় না বলেই কি এত বছরেও এত ছোট সমস্যার সমাধান হলো না? পাশাপাশি ট্রেলারে এসেছে হিন্দি ভাষা বিতর্কও। সিনেমায় প্রশ্ন তোলা হয়েছে, হিন্দিই কি ঠিক করে দেবে কে উত্তর ভারতের কে দক্ষিণ ভারতের? উত্তর-দক্ষিণ ভুলে কবে আমাদের পরিচয় হবে শুধু ভারতীয়?’
আয়ুষ্মান বলেন, ‘ভারতের সব ভাষাকেই রাষ্ট্রভাষা বানিয়ে দেওয়া উচিত। হিন্দিই শুধু কেন? তাহলে যারা জন্মের পর থেকে অন্য ভাষায় কথা বলে, তাদের নতুন ভাষা শিখতে হবে। সেটা ঠিক নয়। এ ছাড়া আমরা কখনোই কোনো শুদ্ধ ভাষা বলি না। উদাহরণস্বরূপ যখন হিন্দি বলি, তার সঙ্গে অনেক উর্দু শব্দ মিশে থাকে। তেমনি এই হিন্দির মধ্যে ব্রজ, মারাঠিসহ কোন ভাষার সংমিশ্রণ নেই? কখনোই আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। এখন তো সবচেয়ে হিন্দি ও ইংরেজি মিশিয়ে কথা বলি। যখন আমরা একসঙ্গে এত ভাষা বলছি, তাহলে রাষ্ট্রভাষা একটা কেন?’
অনেক ভারতীয়র দেশটির উত্তর-পূর্ব অংশ সম্পর্কে কোনো ধারণা নেই। আয়ুষ্মান বলেন, ‘আমার ব্যান্ডের এক সদস্য ছিল মণিপুরের। ওকে সবাই চায়নিজ বলে ডাকত। এটা ওর জন্য কতটা কষ্টকর সেটা সবাই বুঝবে না। এই সিনেমা করতে গিয়ে আমি উত্তর-পূর্ব ভারতকে নতুনভাবে আবিষ্কার করেছি।’
সেটা কীভাবে জেনেছেন? ‘পরিচালক অনুভব অনেক রিসার্চ করেছেন। প্রথমত, আমি তাঁর কাছে জেনেছি। অনেক বই ও পত্রিকার লেখা পড়েছি। ওখানকার মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার কথা জানতে পেরে আমি মুগ্ধ হয়েছি। যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কঠোরভাবে পুরুষতান্ত্রিক নিয়ম চলে।’
‘অনেক’ শব্দের অর্থ বৈচিত্র্য। এর আগে এই অঞ্চলকে নিয়ে ভারতে খুব বেশি সিনেমা হয়নি। এই সিনেমার ৭০ শতাংশ অভিনয়শিল্পী সেখানকার স্থানীয়। আয়ুষ্মান বলেন, ‘কনসেপ্টভিত্তিক গল্প ভারতীয় সিনেমার কাঠামো বদলে দিয়েছে। সেই কাজের আমিও একজন অন্যতম কারিগর। সিনেমার মতো এত বড় পরিসরের মাধ্যম শুধু বিনোদনের হতে পারে না। এটা আমাদের সমাজব্যবস্থার গোঁড়ামিও ভাঙতে পারে। অনেকে বলে হলে সিনেমা দেখার আগে মাথা বাড়িতে রেখে আসুন। আমি সেটা দর্শককে কখনো বলতে চাই না। শিল্পী হিসেবে আমার সামাজিক দায়বদ্ধতা আছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫