মই চেনেন না বা তার ব্যবহার জানেন না তেমন মানুষ সম্ভবত খুঁজে পাওয়া কঠিন। বহু কাজের কাজি এই মই যখন পড়ে যায় বাতিলের খাতায়, তখন এর পরিণতি নিয়ে আর একবার ভাবা যেতেই পারে। পুরোনো মই দিয়ে অনেক কিছুই করা যায়, যা বাসাবাড়িতে আনে ভিন্নমাত্রা।
কাপড়ের আলনা
পাশাপাশি কাঠের দুটো মই মাপমতো জায়গা রেখে একই সমান্তরালে দাঁড় করিয়ে লম্বা একটা কাঠের টুকরো দিয়ে আটকে নিতে হবে। তারপর নিচের দিকটাও আর একটি চওড়া কিংবা সরু কাঠ দিয়ে আটকে নিতে হবে, যাতে মইটি ঠিকঠাক ভারসাম্য বজায় রাখতে পারে। এবার চাইলে এটাকে মনের মতো রং করে নিলেই দাঁড়িয়ে যাবে একটি নতুন কাপড়ের আলনা।
বুক কেস
পাশাপাশি দুটো মই জোড়া লাগিয়ে তাতে পরপর কয়েকটি চওড়া কাঠ তাকের মতো বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে বুক কেস। এবার তালিকা ধরে গুছিয়ে রাখুন জায়গার অভাবে স্তূপ করে রাখা বইগুলো।
রান্নাঘরের তাক
রান্নাঘরের এলোমেলো পড়ে থাকা বাসন গুছিয়ে রাখতে ব্যবহার করা যেতে পারে বাঁশের মই। দেয়ালের একপাশে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার পর নির্দিষ্ট দূরত্ব পরপর হুক বসিয়ে নিলেই হয়ে যাবে থালাবাসন গুছিয়ে রাখার র্যাক।
ম্যাগাজিন হোল্ডার
ঘরের এক কোণে সরু কাঠের বা বাঁশের মইটিকে দাঁড় করিয়ে দিন। এবার আপনার ঘরে জমে থাকা ম্যাগাজিনগুলো দুই ভাগ করে ঝুলিয়ে নিন। পাশে রাখুন একটি ছোট্ট টুল। তাতে রাখতে পারেন কয়েকটি বই কিংবা মাটির পুতুল, হাতি-ঘোড়া যা আপনার পছন্দ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২০ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫