কানের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে লাল গালিচায় আলো ছড়িয়েছেন ভারতীয় তারকারা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে হাজির হয়েছেন অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব কমল হাসান, আর মাধবান ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
লাল গালিচায় হাঁটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কমলের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন এ আর রহমান। ক্যাপশনে কমল হাসানকে আন্দাভার (ঈশ্বর) এবং নিজেকে বস (থালাইভা) হিসেবে উল্লেখ করেছেন।
এদিন কানের লাল গালিচায় আলো ছড়ান অভিনেত্রী তামান্না ভাটিয়া, উর্বশী রাউতেলা, পূজা হেগড়েসহ বেশ কয়েকজন তারকা। একদিকে কাঁধ খোলা সাদা গাউনে সবার নজর কেড়েছেন উর্বশী। সাদা-কালো গাউনে বোল্ড লুকে বরাবরের মতো আকর্ষণীয় লাগছিল তামান্না ভাটিয়াকে।
গতকাল মঙ্গলবার (১৭ মে) থেকে শুরু হয়েছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে মোট ৯ জন জুরি বা বিচারক রয়েছেন, যাঁর মধ্যে রয়েছেন তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিচারকের তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-নির্মাতা জেসমিন ত্রিনকা, ইরানি নির্মাতা আসগর ফারহাদি, ফরাসি নির্মাতা লাদি লি, যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস ও নরওয়ের জোয়াকিম ট্রিয়ার।

কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে