অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরে যেতে পারবেন না।’ আজ বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বেড়ে গেছে-এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যেগুলো আপনারা দেখছেন এগুলো আগের অনুমোদন নেওয়া। এখন থেকে এটা পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে বিদেশ সফর আর নয়। যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে তারা যাবেন, অন্যথায় কেউ যাবেন না। এটা কমানো হবে।’
জিডিপির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমরা যেভাবে জিডিপির হিসাব করি একইভাবে হিসাবটি করছি। আমরা কোনো কোম্পানিও যুক্ত করিনি, যেভাবে হিসাব করতাম সেখানেও পরিবর্তন আনিনি। আমি মনে করি আমরা ঠিক আছি। আমরা যে তথ্য দিয়েছি সেগুলো দেশের মানুষের জন্য।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তো ভয় পাই না। আমরা চাই আপনারা পরামর্শ দেবেন। এ পর্যন্ত আমরা যা বলেছি, আইএমএফ-বিশ্বব্যাংকসহ অন্যান্য কেউ তো আপত্তি করেনি। তারা আমাদের সঙ্গে একমত, সেটা দেখলেই বোঝা যায়। চারদিকে তাকালেই বুঝতে পারবেন দেশের অর্থনীতি কতটা শক্তিশালী ও বেগবান।’
প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, অনেক প্রকল্প আছে যেগুলো এখন না করে ছয় মাস পর করলে কোনো সমস্যা বা ক্ষতি হবে না। আমরা সেগুলোকে বাতিল না করে সময় পিছিয়েছি।

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদকে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ...
১ ঘণ্টা আগে
ঘুষের অভিযোগ নথিভুক্ত করার উদ্যোগের পর এবার চাঁদাবাজির তথ্য সংরক্ষণ ও প্রকাশের জন্য চালু হয়েছে ‘চান্দাবিডি ডটকম’ নামের একটি ওয়েবসাইট। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে...
২ ঘণ্টা আগে
দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক যুদ্ধযান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাংলাদেশের রূপান্তরিত স্বকীয় পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতির অংশ হিসেবে বাংলাদেশ
২ ঘণ্টা আগে
সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৩ ঘণ্টা আগে