মা সংসার সামলান দুর্গার মতো। বাচ্চা সামলান কালীর মতো। আর সিদ্ধান্ত নেন সরস্বতীর মতো। ছোটবেলায় আমি ঘুমাতাম, মা পাহারা দিত। আর এখন মা ঘুমায়, আমি মায়ের দিকে অপলক চেয়ে থাকি। পৃথিবীতে সব থেকে বেশি যে মানুষটাকে ভালোবাসবেন, তাঁকে চাইলেও খুব সহজে বারবার ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটা বলতে পারবেন না, বলার প্রয়োজনও পড়ে না।
এই যেমন মাকে অনেক দিন বলা হয়নি, ‘তুমি কি জানো? তুমি আমার কলিজার টুকরা? একদমই জানো না। জানলে এত বকাঝকা করতা না সারা দিন।’ আমি কিন্তু এখনো প্রচুর বকাঝকা খাই। বিশেষ করে কোনো অনিয়ম করলে। যেমন—সময়মতো না খাওয়া কিংবা রাত জাগা। ঠিক ঘুমানোর আগে খোঁজ নিয়ে যাবে আমি বিছানায় গেলাম কি না।
ছোটবেলায় মা-ই আমাকে প্রথম সিনেমা হলে নিয়ে গিয়েছিলেন। সিনেমার নাম ছিল ‘অন্তরে অন্তরে’। আমার অভিনীত ‘অনেক সাধের ময়না’ সিনেমাটি মা হলে গিয়ে দেখেছিলেন। দেখে বলেছিলেন, ‘ভালো হয়েছে।’ আমার তো শুটিং আর জিম ছাড়া প্রতিটি মুহূর্তই বাসায় কাটে। তাই ফ্রি সময় পুরোটাই মায়ের কাছে থাকি। মা কিন্তু আমার অভিনয়ের পাক্কা সমালোচক। তাই কোনো দৃশ্য খারাপ হয়ে গেলে টেনশনে থাকি। কোনোভাবে মায়ের চোখে পড়লে তো বকা খেতে হবে!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৯ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫