ব্রিটিশ পার্লামেন্টে বসে পর্নোগ্রাফি দেখা সেই সংসদ সদস্য নিজের অপরাধ স্বীকার করে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার নিল প্যারিস বলেন, ‘তিনি ইচ্ছাকৃতভাবে তাঁর মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখেছিলেন।’ এরপর তিনি পদত্যাগ করার ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপি জানিয়েছে, নিল প্যারিস ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতা। তিনি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের একটি আসনের প্রতিনিধি ছিলেন।
পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিবিসির এক সাক্ষাৎকারে নিল প্যারিস বলেন, ‘সেটি ছিল একটি অসতর্ক মুহূর্ত। আমি মনে করি, সে সময় আমার ইন্দ্রিয়ের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। একটি পাগলামির মুহূর্তে আমি ভুল করেছিলাম। এ জন্য আমি আত্মপক্ষ সমর্থন করতে চাইছে না। ঘটনার ভুল স্বীকার করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
নিল প্যারিসের বয়স ৬৫। তিনি ২০১০ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের একজন সদস্য। ইতিমধ্যে তিনি কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন। শুক্রবারে তাঁর কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর দুটি সংসদীয় তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি।
প্যারিসের পদত্যাগের ঘোষণার পর ডেভনের টিভারটন এবং হোনিটন নির্বাচনী এলাকায় একটি উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০১৯ সালে তিনি এই আসনে ২৪ হাজারেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন।
গত ২৮ এপ্রিল নিল প্যারিসের বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ ওঠে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে...
৯ ঘণ্টা আগে
নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।
১০ ঘণ্টা আগে
ভারতে বিজেপির ধর্মীয় মেরুকরণ ও সাম্প্রদায়িক রাজনীতির আবহে নতুন এক বার্তা দিচ্ছে দেশটির জেন-জি প্রজন্ম। সম্প্রতি দিল্লিতে যন্তর মন্তরের প্রতিবাদ থেকে শুরু করে ঐতিহাসিক জামা মসজিদের সিঁড়ি পর্যন্ত তরুণদের সম্মেলন নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। আর ত
১১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ ছাড়ছে না একটি কুকুর। উদ্ধারকর্মীদের ধারণা, যে জায়গাটিকে কুকুরটি তার বাড়ি ও নিজের এলাকা হিসেবে চিনত, সেখানেই ফিরে ফিরে যাচ্ছে সে। হৃদয়স্পর্শী এই দৃশ্য এখন নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলি বাজারে মানুষের নজর কেড়েছে।
১১ ঘণ্টা আগে