তানিন তানহা। মডেলিং ও অভিনয়ের ব্যস্ততার ফাঁকে রান্না করতে পছন্দ করেন তিনি। সব ধরনের রান্না করলেও ঝাল খাবার আর সালাদই বেশি পছন্দ তানহার। তিনি বলেন, ‘এক মাস রোজা রাখার পর ঈদে একটু ঝাল খাবারই আমার বেশি ভালো লাগে।’ ঈদ উপলক্ষে তানিন তানহার দুটি
রেসিপি রইল আপনাদের জন্য।
মুরগির রোস্ট
উপকরণ
মাঝারি আকারের মুরগি ৩টি, ঘি ১০০ গ্রাম, তেল ১ লিটার, জায়ফল ও জয়ত্রীবাটা ১ চা-চামচ করে, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, পোস্তদানাবাটা আধা চা-চামচ, কাঠবাদাম ও কাজুবাদামবাটা ১ টেবিল চামচ করে, কিশমিশ ১ টেবিল চামচ, আলুবোখারা ও কাঁচা মরিচ ৭ থেকে ৮টি করে, এলাচি ও দারুচিনি ৪টি করে, টক দই, পেঁয়াজবাটা ১ কাপ, চিনি ও লবণ স্বাদমতো, দুধ পানির পরিবর্তে।
প্রণালি
মুরগি রোস্টের আকারে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মেখে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রং করে ভেজে তুলুন। এবার কড়াইয়ে ঘি ও তেল দিয়ে সব মসলা দিয়ে ভেজে রাখা মুরগি কষিয়ে রান্না করুন। কষানোর সময় পানির পরিবর্তে অল্প অল্প দুধ দিয়ে নাড়তে থাকুন। মসলাগুলো ভালো করে মুরগির টুকরার গায়ে লেগে যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। হয়ে গেলে নামিয়ে ফেলুন।
মিক্সড সালাদ
উপকরণ
ডিম, মুরগির মাংস, গাজর, বরবটি, পেঁপে, তিল, লবণ, সরষের তেল, কাঁচা মরিচ, চিলি সস।
প্রণালি
মুরগির হাড়ছাড়া মাংস ও ডিম প্রথমে সেদ্ধ করে নিন। আলাদা পাত্রে সবজিগুলো কেটে অল্প লবণ দিয়ে সেদ্ধ করুন। সব সেদ্ধ হলে পানি ঝরিয়ে একটা বোলে সবজিগুলো নিন। এবার ডিম খোসা ছাড়িয়ে নিন, মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিন। এবার চাইলে অল্প অলিভ অয়েলে সঁতে বা টেলে নিতে পারেন। এরপর তুলে কাঁচা মরিচ কুচি করে কেটে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে মেখে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫