প্রায় আট বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের কথা ও সুরে একটি গান গেয়েছিলেন রুমানা ইসলাম। কিন্তু প্রকাশ করার আগেই হারিয়ে ফেলেন গানটি। আট বছর পর সেই গান খুঁজে পেয়েছেন তিনি। সেই গানই নতুন আয়োজনে গতকাল ইউটিউবে প্রকাশ করলেন রুমানা। ‘ছোট এই বুকে’ শিরোনামের গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
রুমানা ইসলাম বলেন, ‘কয়েক বছরের প্রতীক্ষিত গান এটি। গানটি হারিয়ে ফেলেছিলাম। জে কে মজলিশের সহযোগিতায় উদ্ধার করতে পারলাম। ধন্যবাদ তাঁকে। ইয়ামিন এলান এবং তাঁর পুরো টিমকে ধন্যবাদ আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আমার বন্ধুদের জন্য এই গান আমার অন্তরের ভালোবাসা।’
প্রকাশের অপেক্ষায় আছে রুমানা ইসলামের গাওয়া ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। এ ছাড়া এবার ঈদের পঞ্চম দিন বেলা ৩টায় ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে দেশ টিভিতে সরাসরি সংগীত পরিবেশন করবেন রুমানা ইসলাম।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫