সময়টা কীভাবে কাটছে?
‘শান’ সিনেমার প্রচারণায় মূলত সময়টা বেশি কাটছে। সিনেমাটি আমার জন্য স্পেশাল। আমরা এখন যেভাবে পারছি, মানুষকে জানানোর চেষ্টা করছি যে ‘শান’ নামের একটা সিনেমা মুক্তি পাচ্ছে। আমি নিজে বের হচ্ছি। সাধারণ দর্শকের সঙ্গে কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় তো নিয়মিত সিনেমার বিভিন্ন প্রমোশন করছিই।
কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়েছে। এতে ‘শান’-এর ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি?
করোনার কারণেই মূলত সিনেমার মুক্তি পেছাতে হয়েছিল। পেছালেও নেতিবাচক কোনো প্রভাব পড়েছে বলে মনে হয় না। এখনো কিন্তু আমাদের কাজ দর্শক দেখেননি। আর সিনেমাটি যে বিষয় নিয়ে তৈরি, এমন না যে সেটা এই দুই বছরে পুরোনো হয়ে গেছে। এটা যখন গুরুত্বপূর্ণ ছিল, তখনো এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ কোনো কাজ হয়নি। এই দুই বছরেও হয়নি। ভালো দিক যেটা হয়েছে, আমরা পোস্ট প্রোডাকশনের জন্য অনেক বেশি সময় পেয়েছি।
‘পোড়ামন ২’-এর পর ঈদে আবারও আপনার সিনেমা মুক্তি পাচ্ছে…
২০১৮ সালের ঈদে ‘পোড়ামন ২’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আমার প্রথম সিনেমা ছিল সেটি। এবারও অনেক দিন পর হলে সিনেমা মুক্তি পাচ্ছে আমার। একটা অন্য রকম ভালো লাগা কাজ করছে। করোনার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক সিনেমা আটকে ছিল। এখন সেগুলো আস্তে ধীরে মুক্তি পাচ্ছে। দর্শক থেকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সবাই যদি একে অন্যের সিনেমা নিয়ে কথা বলি, যেভাবে পারি যেন সাপোর্ট করি। তাহলে হয়তো আমরা ঘুরে দাঁড়াতে পারব।
এটা একটা মৌলিক গল্পের সিনেমা। এটা কোনো ধার করা গল্প না। আমাদের দেশেরই খুব সেনসিটিভ ইস্যু হিউম্যান ট্রাফিকিং নিয়ে তৈরি করা হয়েছে ‘শান’। এটা একজন ডিরেক্টরের তিন বছরের কষ্টের ফসল।
আমার আর পূজার কামব্যাক সিনেমা। পরিবার ও বন্ধু নিয়ে দেখার সিনেমা এটি। ‘শান’ দেখার এমন আরও অনেক কারণ আছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫