হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আজ সোমবার তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় টার্মিনালের কাজের অনেক অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ কাজ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব। এটা দেশের মধ্যে একটি যুগান্তকারী প্রকল্প। টার্মিনালের কাজ শেষ হলে আমরা চাইব বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে। অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হয় না।’
করোনা মহামারির সময়ও টার্মিনালের কার্যক্রম বন্ধ ছিল না জানিয়ে মাহবুব আলী বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বে প্রতিটি জায়গায়, প্রতিটি কাজে প্রতিবন্ধকতা ছিল। পৃথিবীর সমস্ত কাজ বন্ধ ছিল। তবে আমরা গর্ব করে বলতে পারি, তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্যও বন্ধ হতে দিই নাই। আমরা আমাদের বিমানবন্দরকে এমন ভাবে সাজাব, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৩৪ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
১ ঘণ্টা আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার...
৩ ঘণ্টা আগে