স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকে সিঙ্গেলই ছিলেন হৃতিক রোশন। মাঝে কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল কিছুটা। কিছুদিন ধরে অভিনেত্রী-গায়িকা সাবা আজাদকে নিয়ে হৃতিকের নতুন রসালো প্রেমের গল্পে মজেছে বি-টাউন থেকে শুরু করে নেট দুনিয়া। সেই সঙ্গে আলোচনায় অভিনেতা আরসলান গোনির সঙ্গে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সম্পর্কের বিষয়টি। সম্প্রতি দুজনেই তাদের নতুন সঙ্গীদের নিয়ে গোয়ায় একসঙ্গে পার্টিতে হাজির হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, অভিনেত্রী পূজা বেদীর নতুন রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন হালের চর্চিত দুই প্রেমিক জুটি। পূজার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, হাসিমুখে ছবি তুলেছেন সাবা ও হৃতিক। আবার সুজান-আরসলানের সঙ্গেও ছবি তুলেছেন পূজা বেদী। এ ছাড়া হৃতিক-সাবা ও সুজান-আরসলানের একসঙ্গে তোলা একটি সেলফিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্রেমে চারজনই ছিলেন হাস্যোজ্জ্বল। মুহূর্তেই ভাইরাল হয় দুই যুগলের একসঙ্গে তোলা এই ছবি।
কালো টি-শার্টে বরাবরের মতোই আকর্ষণীয় হৃতিক। গোলাপি ক্রপ-টপ আর সাদা প্যান্টে সাবাও কম নজর কাড়েননি। অন্যদিকে, কালো পোশাকে বোল্ড লুকে দেখা যায় সুজানকে। আরসলান বেছে নিয়েছিলেন প্রিন্টেড শার্ট।
ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান, সংসার করেছেন টানা ১৪ বছর। ২০১৪ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তবে এখনো পরস্পরের বন্ধু তাঁরা। সন্তানদের নিয়ে প্রায়ই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। এমনকি হৃতিকের পরিবারের সব পার্টিতে হাজির হন সুজান। একই আচরণ হৃতিকের দিক থেকেও। অনেকে তো বলছেন, পরস্পরের বিয়েতেও হাজির থাকবেন হৃতিক-সুজান।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৫ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৫ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
২১ ঘণ্টা আগে