দেশের ই-কমার্স খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আজ বৃহস্পতিবার ‘ই-কমার্স দিবস’ উদ্যাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদ্যাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’।
ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদ্যাপন করছেন। তবে রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। তবে ই-কমার্স সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।
আবদুল ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ই-কমার্স দিবস উপলক্ষে আমাদের ভার্চুয়াল কিছু অনুষ্ঠান আছে। রমজানের কারণে এবার বড় পরিসরে কিছু করা হচ্ছে না।’
২০১৪ সালে ৬০টির মতো ই-কমার্স প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের নিয়ে যাত্রা শুরু করে ই-ক্যাব। এর পরের বছর থেকেই ই-বাণিজ্যের প্রচার ও প্রসারে ই-কমার্স দিবস পালন শুরু করে সংগঠনটি। বর্তমানে ই-ক্যাবের সদস্যসংখ্যা প্রায় ১ হাজার ৭০০।

ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
৯ ঘণ্টা আগে
দুই বছর—দেশের অর্থনীতির গতিপথ বোঝার জন্য খুব দীর্ঘ সময় নয়। তবে এই সময়েই বোঝা যায়, অর্থনীতি কতটা ঘুরে দাঁড়িয়েছে, আর কোন সমস্যাগুলো এখনো অমীমাংসিত। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সময় দেশের অর্থনীতি ছিল বহুমুখী চাপে। উচ্চ মূল্যস্ফীতি, ডলারের তীব্র সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভের...
১ দিন আগে
বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৯.৫০ ডলারে নেমে আসে। গত ১৩ জুলাইয়ের পর এই প্রথম ব্রেন্টের দাম ৮০ ডলারের নিচে নামল। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে সর্বশেষ ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৫০ ডলারে লেনদেন হচ্ছিল।
১ দিন আগে
রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেছেন, মোবাইল অপারেটরেরা কখনোই অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ আন্তর্জাতিক কল) ব্যবহার করে না। মোবাইল অপারেটরদের নেটওয়ার্ককে ভিওআইপিতে ব্যবহার করা হয়।
১ দিন আগে