বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাবেন নির্মাতা শ্যাম বেনেগাল। আগামী মে মাসে সেখানেই আলোচিত এই সিনেমার টিজার মুক্তি দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটিকে সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাণিজ্যিকভাবে বিপণনের উদ্দেশ্যেই সিনেমাটি নিয়ে যাওয়া হবে সেখানে।
শ্যাম বেনেগাল বলেন, ‘কানের পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে মনে করছি। কারণ এর প্রেক্ষাপট শক্তিশালী। আর এই মার্কেটে বহুলসংখ্যক প্রযোজক আসবেন। এটি বিশ্বের বৃহত্তম বাজার। তাই আমি আশাবাদী।’
সিনেমা তৈরির নেপথ্য প্রসঙ্গে শ্যাম বেনেগাল বলেন, ‘নির্মাণের প্রস্তাব পাওয়ার পরপরই আমি তা লুফে নিই। কারণ আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধু আমাদের উপমহাদেশের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের একজন। আমরা যদি তাঁর রাজনৈতিক যাত্রা দেখি, গল্পটি সত্যিই অসাধারণ, খুব শক্তিশালী এবং একই সঙ্গে গভীরভাবে দুঃখজনকও।’
চলতি বছরই চলচ্চিত্রটি পর্দায় আসার কথা রয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে সিনেমার প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫