Ajker Patrika

এবার ‘শত্রু’বাপ্পী-মিতুর ৪

আপডেট : ২০ মার্চ ২০২২, ১০: ৩৪
এবার ‘শত্রু’বাপ্পী-মিতুর ৪

একের পর এক সিনেমায় জুটি বাঁধছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। তাঁরা প্রথম অভিনয় করেন কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়। সিনেমাটির শুটিং চলাকালে অপূর্ব রানার ‘যন্ত্রণা’য় চুক্তিবদ্ধ হন তাঁরা। সেটির শুটিং শুরু না হতেই শাহীন সুমনের ‘কুস্তিগীর’ নামে আরেক সিনেমার শুটিং শেষ করেন বাপ্পী-মিতু জুটি।

আবারও তাঁরা আরেকটি সিনেমায় জুটি হলেন। বাপ্পী-মিতু জুটির চতুর্থ সিনেমাটির নাম ‘শত্রু’। পরিচালনা করছেন তরুণ নির্মাতা সুমন ধর। ১৫ মার্চ থেকে ‘শত্রু’র শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন বাপ্পী চৌধুরী। তিনি বলেন, ‘এ সপ্তাহে টানা শুটিং হবে। ১০ এপ্রিল পর্যন্ত শিডিউল দিয়েছি।’

জানা গেছে, ‘শত্রু’ সিনেমায় বাপ্পীকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর মিতু অভিনয় করবেন রাফ অ্যান্ড টাফ, মডার্ন গার্ল চরিত্রে। মিতু জানান, রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা হবে ‘শত্রু’।

বাপ্পী বলেন, ‘যন্ত্রণা সিনেমার চুক্তির পর ফটোশুট করেছিলাম আমরা। ছবিগুলো আলোচিত হওয়ার পর আমাদের নিয়ে প্রযোজক-পরিচালকেরা বেশি আগ্রহী হচ্ছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: নিবন্ধনের বদলে সরাসরি পরীক্ষায় শিক্ষক নিয়োগ

মধ্যপ্রাচ্যে ‘সিসিফাসের ফাঁদে’ যুক্তরাষ্ট্র, তবু ইরান যুদ্ধে কেন নেপথ্যে খেলোয়াড় চীন

বাংকার বাস্টারেও অভেদ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, সেখানেই কি চলছে পরমাণু সমৃদ্ধকরণ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২১২ টাকা

লঞ্চভাড়া ৩৬–৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত