মালদ্বীপ প্রিমিয়ার লিগের ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলতেন ডাকসন পাসলাস। পাসলাস শ্রীলঙ্কান জাতীয় দলের ফুটবলার। গতকাল সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালের নিজগৃহে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। মালদ্বীপ পুলিশের তাৎক্ষণিক রিপোর্টে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসলাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। গতকাল দিভেহি লিগে ম্যাচ ছিল তাঁর দলের। কিন্তু চোটের কারণে ভ্যালেন্সিয়ার স্কোয়াডে ছিলেন না এই শ্রীলঙ্কান ডিফেন্ডার।
গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার স্কোয়াডে ছিলেন পাসলাস। তিনটি ম্যাচও খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। পাসলাসের মৃত্যুতে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন ও মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
৮ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
৯ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
১০ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
১১ ঘণ্টা আগে