আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। সিনেমায় এই অভিনেত্রীকে ‘গাঙ্গুবাই’ চরিত্রে দেখা যাবে। এখন পর্যন্ত আলিয়া অভিনীত চরিত্রগুলোর মধ্যে গাঙ্গুবাই সবচেয়ে কঠিন। আলিয়া নিজেই জানালেন সে কথা, ‘চরিত্রের নিরিখে তো বটেই, শুটিং করতেও বেশ কষ্ট হয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালী এতটাই নিখুঁত যে আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়েছে। সেটে এক মুহূর্তের অবসর ছিল না। এনার্জি ও পারফরম্যান্সের দিক থেকে সেরাটা চান তিনি।’
কাথিয়াওয়াড়ির গাঙ্গুবাই বম্বের কামাথিপুরায় জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। তাই চরিত্রের প্রয়োজনে দুই ধরনের বাচনভঙ্গি রপ্ত করতে হয়েছে আলিয়াকে। দুই বছর ধরে শুধু গাঙ্গুর চরিত্রের সঙ্গেই ছিলেন। অন্য কোনো সিনেমা করেননি। অথচ, প্রথমে ৯০ দিনের শিডিউল ছিল শুটিংয়ের জন্য। করোনার কারণে সেই শুটিং দেড় শ দিনে শেষ হয়েছে।
এরই মধ্যে কথা উঠেছে, গাঙ্গুবাইয়ের মতো যৌনকর্মীর চরিত্রে একেবারেই বেমানান আলিয়া। উত্তরে আলিয়া বলেছেন, ‘প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ, এমন চরিত্রে আমাকে আগে কেউ দেখেননি। তা ছাড়া, ইন্টারনেটে গাঙ্গুবাইয়ের বৃদ্ধ বয়সের একটাই ছবি পাওয়া যায়। তাই হয়তো বয়স নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। ছবিতে গাঙ্গুর ১৭ থেকে ৩২ বছর বয়সের সময়কাল ধরা হয়েছে। আমি মনে করি, সিনেমাটি নিয়ে এই যে সবাই ভাবছেন—এটাই প্রাপ্তি। তা ছাড়া, সোশ্যাল মিডিয়া মরীচিকার মতো, বিভ্রান্তি ছড়ায়। বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখুন।’
মুক্তি প্রতিক্ষীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে গাঙ্গুবাইয়ের পরিবার। এক সাক্ষাৎকারে গাঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ বলেন, ‘সিনেমায় আমার মাকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে। গাঙ্গুবাইয়ের চরিত্রকে মিথ্যে ও ভিত্তিহীনভাবে তুলে ধরা হয়েছে। একজন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো ঠিক কাজ নয়।’
২০২০ সালে গাঙ্গুবাইকে নিয়ে সিনেমার ঘোষণার পরপরই আইনি লড়াই করছেন তাঁর পরিবার। বাবু রাওজি জানান, ‘আমাদের পুরো পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সবাই প্রশ্ন তুলছেন গাঙ্গুবাই সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী? খুবই বিব্রত হচ্ছি আমরা। সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালী এবং লেখক হুসেন জাইদিকে আইনি নোটিশ পাঠালেও কোনো লাভ হয়নি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫