পেইসলি শালটিসের বয়স এখন ছয় বছর। ২০১৯ সালে হারিয়ে গিয়েছিল এই মার্কিন শিশু। এ নিয়ে তোলপাড়ও কম হয়নি। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও কোনো খোঁজ মিলছিল না তার। অবশেষে তাকে পাওয়া গেল নিজ বাড়ির সিঁড়ির নিচে থাকা এক গোপন কক্ষে। গত সোমবার নিউইয়র্ক পুলিশ তাকে সেই গোপন কক্ষ থেকে উদ্ধার করে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেইসলি শালটিস নামের চার বছরের এক শিশু হারিয়ে গিয়েছিল ২০১৯ সালে। অনেক খোঁজাখুঁজির পরও তার হদিস মিলছিল না। অবশেষে তাকে নিজ ঘরের এক গোপন কক্ষ থেকে গত সোমবার উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। সে শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানিয়েছে পুলিশ।
পেইসলি হারিয়ে যাওয়ার পর নিয়ম মেনেই তার খোঁজে নেমেছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে পুলিশ তার বাড়িতেই তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়। গত সোমবার এই তল্লাশি চালানো হয় পেইসলির সোগারটিস শহরের বাড়িতে। সেখানে সিঁড়ির তলায় এক গোপন কক্ষ থেকে তার মাসহ তাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিশুটির মা-বাবার বিরুদ্ধে শিশুটির জীবন সংকটে ফেলার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৯ সালে নিউইয়র্কের টিওগা কাউন্টি থেকে পেইসলি হারিয়ে যায় বলে জানানো হয়েছিল পুলিশকে। সে সময় পুলিশ ধারণা করেছিল, তার আসল মা-বাবা কিম্বারলি কুপার ও কার্ক শালটিসই হয়তো তাকে অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু সম্প্রতি উলস্টার কাউন্টির সগারটিস শহরে তাকে লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে ওই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এর আগেও অবশ্য ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। এবার এক ঘণ্টার বেশি তল্লাশি চালিয়ে হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে সিঁড়ির নকশার দিকে নজর যায় এক কর্মকর্তার। তিনি তখন সিঁড়ির ধাপে থাকা কাঠ তোলার ব্যবস্থা করেন। আর তখনই বেরিয়ে আসে সেই গোপন কক্ষ।
তল্লাশির সময়ও শিশুটির বাবা কার্ক শালটিস বলছিলেন, তিনি তাঁর সন্তানের খোঁজ জানেন না। কিন্তু সিঁড়ির পাটাতনগুলো খোলার পর ওই গোপন কক্ষে দেখা যায় পেইসলি তার মায় কুপারের সঙ্গে আছে। কক্ষটি ছিল ছোট, ঠান্ডা ও স্যাঁতসেঁতে। উদ্ধারের পর শিশুটিকে পরীক্ষা করে দেখা গেছে, সে শারীরিকভাবে সুস্থ আছে।
প্রসঙ্গত, পেইসলির নিখোঁজ হওয়ার কিছুদিন আগেই তার মা-বাবা তাঁদের দুই সন্তানের অভিভাবকত্ব হারান। বড় সন্তানকে এর পরপরই বৈধ অভিভাবকের কাছে হস্তান্তর করে পুলিশ। এ কারণেই তাঁরা পেইসলির অপহরণের নাটক সাজিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন সগারটিস পুলিশ প্রধান জোসেফ সিনাগরা।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক টেকসই হতে হলে সেটি অবশ্যই ‘পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ’ হতে হবে।
৮ ঘণ্টা আগে
কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা-ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। শনিবার (২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়...
৯ ঘণ্টা আগে
যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া...
১০ ঘণ্টা আগে
ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় চীনের সামরিক বাহিনীর (পিপলস লিবারেশন আর্মির) অনুপ্রবেশের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিজেপির জ্যেষ্ঠ সংসদ সদস্য তাপির গাও। তিনি জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সংলগ্ন সীমানায় চীনা অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের দেওয়া সতর্কবার্তাকে...
১১ ঘণ্টা আগে