
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। পশ্চিমারা তালেবানকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। আফগানিস্তানের বিপুল পরিমান অর্থ তারা আটকে দেয়। তবে এবার আফগানিস্তানের জব্দকৃত ৭০০ কোটি ডলারের অর্ধেক ফিরিয়ে দেবে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়সময় শুক্রবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত বিলে সই করতে পারেন।
এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আফগানিস্তানের জনগণের সুবিধার জন্য এবং আফগানিস্তানের ভবিষ্যতের জন্য’ ৩৫০ কোটি টাকা বুঝিয়ে দেওয়ার জন্য কাজ করছে মার্কিন সরকার।
উল্লেখ্য, অর্থনৈতিক সংকটের মুখে দুর্ভিক্ষের মুখে পড়েছে আফগানিস্তানের জনগণ। আফগানিস্তানের জব্দকৃত টাকা ফেরতের দাবির মুখেই এ সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন সিটিক টাওয়ারে একটি ছোট স্পোর্টস বিমান আঘাত হেনেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলের এই দুর্ঘটনায় পুরো বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনটি থেকে দ্রুত মানুষদের সরিয়ে নেওয়া হয়...
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা একলাফে দ্বিগুণের বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল...
৪ ঘণ্টা আগে
নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো...
৪ ঘণ্টা আগে
গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় ভারতীয় সেনার নাম প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে দেশটির সরকার। নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর এবং একজন বিমানবাহিনীর সদস্য।
৭ ঘণ্টা আগে