ঠিকমতো রেসিপি অনুসরণ করে ঘরেই তৈরি করা সম্ভব মজাদার পিৎজা। কিন্তু একটু উনিশ-বিশ হলেই পিৎজার স্বাদ বদলে যাবে। তাই বানানোর সময় ৫টি ভুলের বিষয়ে সতর্ক থাকতে হবে।
পরিমাপ না করা
পিৎজার ডো বানানোর সময় সবকিছু মেপে ব্যবহার করুন। নরম তুলতুলে রুটি চাইলে ধাপে ধাপে ময়দা যোগ করুন। সব ময়দা একবারে দেবেন না, পানির মাপ ভুল হবে। তাতে পিৎজার মধ্যে ভেজাভাব চলে আসবে।
গরম পানি ইস্ট
পিৎজার ডো বানানোর জন্য হালকা গরম পানিতে ইস্ট মেশাতে হবে। পানি খুব বেশি গরম থাকলে ইস্ট কাজ করবে না। ফলে পিৎজার রুটিও ফুলবে না। তাই ইস্ট কম পরিমাণে দিতে হবে।
অপেক্ষা না করা
নরম রুটি পেতে ডো বানানোর পর অপেক্ষা করতে হবে।
ডো বানিয়ে পাতলা কাপড় বা অন্য একটি পাত্র দিয়ে ঢেকে দিন। অন্তত ৪ থেকে ৮ ঘণ্টা চুলার পাশে রাখতে হবে। নয়তো রুটিটা নরম হবে না।
বেলন ব্যবহার করা
পুরোপুরি গোল রুটি বানানোর জন্য অনেকেই বেলন ব্যবহার করেন। কিন্তু বেলন দিয়ে বেলা মানেই বাবলগুলো থেকে বাতাস বের করে দেওয়া। খুব বেশি পাতলা করলে ফোলাভাব কমে যাবে।
ওভেনে না রাখা
পিৎজা হয়ে যাওয়া মাত্র ওভেন থেকে বের করবেন না। ৫ মিনিট রেখে তারপর বের করুন। চুলায় তৈরি করলেও ঢাকনা দিয়ে রেখে দিন। নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫