‘বেলবটম’ থেকে ‘সূর্যবংশী’—গত বছর করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হওয়ার পর বলিউডের বক্স অফিসে ত্রাতা হিসেবে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। কঠিন পরিস্থিতির মধ্যেও অক্ষয় অভিনীত ছবিগুলো ভালো ব্যবসা করেছে। প্রযোজকের মুখে হাসি ফুটিয়েছে।
এবার আবারও সংকটে বলিউড। মহামারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। পিছিয়ে যাচ্ছে সিনেমার মুক্তি। ইতিমধ্যেই ভারতের কিছু রাজ্যে সিনেমা হল বন্ধ রয়েছে। কোথাও হল চলছে ৫০ শতাংশ দর্শক নিয়ে। এ পরিস্থিতিতে সুখবর দিলেন অক্ষয়। জানিয়ে দিলেন তাঁর নতুন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’ মুক্তির দিনক্ষণ।
‘বচ্চন পাণ্ডে’র নতুন দুটি পোস্টারের সঙ্গে ‘অ্যাকশন, কমেডি, রোমান্স, ড্রামা; লোডিং দিজ হোলি’— এমন ক্যাপশন জুড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন অক্ষয়। ঘোষণা দিলেন, হোলি উপলক্ষে আগামী ১৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে বচ্চন পাণ্ডে।
ফারহাদ সামজি পরিচালিত এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধেছেন কৃতি শ্যানন। পাশাপাশি দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজ, পঙ্কজ ত্রিপাঠি, আরশাদ ওয়ারসির মতো অভিনেতাদের।
করোনার তৃতীয় ঢেউ মিটলে আবারো বক্স অফিসের হাল ফেরানোর দায়িত্ব যে অক্ষয় কুমারই নিতে চলেছেন তা বলাই বাহুল্য।

সম্মাননা পেলেন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের মায়েরা। বিশ্ব মা দিবস উপলক্ষে এই সম্মাননা দেওয়া হলো তাঁদের।
৪ ঘণ্টা আগে
এবার বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। রূপ নিয়েছে মিডিয়া ট্রায়ালে। পুরোনো সেই রহস্য আজও তাড়া করে ফিরছে জর্জকুট্টির পরিবারকে।
৪ ঘণ্টা আগে
শপথ অনুষ্ঠানে বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর এবং মা শোভা উপস্থিত থাকলেও স্ত্রী সংগীতার অনুপস্থিতি সবার নজর কাড়ে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর গত ফেব্রুয়ারি মাসে চেঙ্গলপাট্টু পারিবারিক আদালতে বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সংগীতা। আগামী ১৫ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
৯ ঘণ্টা আগে
মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।
১৫ ঘণ্টা আগে