নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই সময়ের অন্যতম জনপ্রিয় দম্পতি বলা হত। কয়েকমাস আগে পাল্টে গিয়েছে নাগা-সামান্থার সম্পর্কের সমীকরণ। এখন তাঁরা প্রাক্তন! গত বছর অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। যদিও তার মাস কয়েক আগে থেকেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল।
চার বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে এখন নতুন পথের পথিক সামান্থা-নাগা। কিন্তু কেন ভাঙল তাঁদের সম্পর্ক? সেই নিয়ে জলঘোলা কম হয়নি। কিন্তু প্রকাশ্যে ডিভোর্স নিয়ে এতদিন মন্তব্য করেননি কেউ। অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন নাগার্জুন পুত্র। সম্প্রতি ‘বঙ্গরাজু’ ছবির প্রচারে গিয়ে বিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন নাগা চৈতন্য।
কী বলেছেন তিনি? নাগা জানান, ‘বিচ্ছেদ হওয়াটা কোনও খারাপ বিষয় নয়। সেটা একটা সম্মিলিত সিদ্ধান্ত ব্যক্তিগত সুখ-শান্তির জন্য। সে খুশি, আমিও খুশি। ওই পরিস্থিতিতে ডিভোর্সই সেরা সিদ্ধান্ত ছিল’।
কেন ভাঙল সামান্থা-নাগার ঘর? ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘পেশাই অন্তরায় হয়ে দাঁড়ায় দুজনের দাম্পত্য জীবনে। বাড়ির বউ সাহসী দৃশ্যে অভিনয় করবে, আইটেম গানে নাচবে তা চাননি নাগার্জুন ও তাঁর পরিবার। ছেলে নাগা চৈতন্য চেষ্টা করেছিল স্ত্রীকে বোঝানোর কিন্তু সমঝোতা করতে রাজি হননি। শ্বশুরবাড়ির এইসব বাধ্যবাধকতা মেনে না নেওয়ার কারণেই সংসার ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে সামান্থার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় সহজভাবে নেয়নি আক্কিনেনি পরিবার, তা পরিষ্কার হয়েছিল নাগার কয়েক মাস আগের এক মন্তব্যে। তিনি বলেছিলেন, ‘আমি এমন কোনো কাজ করব না তা আমার পরিবারের পক্ষে সম্মানহানিকর। সেটা কেউ করবে তাও আমি মানতে পারবো না।’ স্ত্রীকেই এই বার্তা দিয়েছেন নাগা, তেমনটাই অনেকে দাবি করেন।
গত বছর ২রা অক্টোবর চার বছরের দাম্পত্য ইতি টানার ঘোষণা দেন নাগা-সামান্থা। যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’
ডিভোর্স নিয়ে সামান্থার কী মতামত? নায়িকা জানিয়েছিলেন, ‘ডিভোর্স একটা যন্ত্রণাদায়ক যাত্রা, দয়া করে আমাকে নিজের ক্ষত গুলো সারিয়ে তুলতে একটু একাকীত্ব থাকতে দিন। আমার উপর ব্যক্তি আক্রমণ চলছে। কিন্তু জেনে রাখুন কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না’।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৫ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে