
সীমান্তে প্রতিদিন কত ঘটনা ঘটে যায়, যার অনেক ঘটনা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার মাদক কারবারির একচেটিয়া আধিপত্যে বড়সড় বাধা সৃষ্টি করে। কিশোর গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত এক তদন্ত কর্মকর্তাকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি। সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলার শুরু হয়।
রাজশাহী অঞ্চলের এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, যা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে আজ। প্রথম সিজনে দর্শকেরা পাচ্ছেন ৮টি পর্ব।
আহসাবুল ইয়ামিন রিয়াদ, ওমর মাসুম, অমিত রুদ্র, নাজমুস সাকিব, গালিব সর্দারসহ মোট ১৩৭ জন এতে অভিনয় করেছেন। যাঁদের প্রত্যেকেই রাজশাহীর স্থানীয় বসিন্দা। এই সাধারণ মানুষদের নিয়ে অসাধারণ এক থ্রিলার তৈরি করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। তাওকীর নিজেও রাজশাহীর সন্তান। পড়াশোনা করেছেন দিল্লির এশিয়ান স্কুল অব মিডিয়া স্টাডিজ থেকে।
পরিচালক তাওকীর বলেন, ‘আমরা যখন সিরিজটি বানাচ্ছিলাম তখন জানতাম না এটা কোথায় যাবে, কীভাবে মানুষ দেখবে। আনন্দ পাচ্ছিলাম তাই কাজটা করছিলাম।’
সিরিজটির প্রিমিয়ারও হচ্ছে রাজশাহীতেই। আজ বেলা ৩টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে হবে প্রিমিয়ার। আর রাত ৮টা নাগাদ উন্মুক্ত হবে চরকিতে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫