
নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল ৯টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ খেয়াঘাটে ট্রলার পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলারটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল বলে জানায় দমকল বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতাপনগর থেকে ধর্মগঞ্জের দিকে ছেড়ে আসা একটি ট্রলার কুয়াশার কারণে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা খায়। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। কিছু যাত্রী পাড়ে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন অনেকে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিনটি ডুবুরি ইউনিট কাজ করছে। ট্রলারটির দুর্ঘটনাস্থল শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়।
২ মিনিট আগে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৭ মিনিট আগে
নওগাঁর আত্রাই উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ায় ১৪৫ শিক্ষার্থীর পাঠদান চলছে খোলা আকাশের নিচে ত্রিপল টানিয়ে। ২৩ জুন শ্রেণিকক্ষে পলেস্তারা ও কংক্রিট খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার পর নতুন ভবন নির্মাণ ও অস্থায়ী টিনশেড কক্ষের উদ্যোগের কথা...
৪৩ মিনিট আগে
দিনাজপুরের বিরলে বজ্রপাতে মো. হেলাল (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের বিরল (ঝাড়পুকুর) গ্রামে এ ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের মো. খাদিমুল ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগে