
নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর দিয়ে বেড়েছে আমদানি-রপ্তানি। এতে প্রতিদিন সরকার রাজস্ব আয় করছে ৬ থেকে ১৮ লাখ টাকা। গত তিন মাসে সরকার এই স্থলবন্দর থেকে রাজস্ব আয় করেছে তিন কোটি টাকা।
বন্ধের ৫৫ বছর পর ২০২১ সালে আবারও খুলে দেওয়া হয় নীলফামারীর চিলাহাটি ও কোচবিহারের হলদিবাড়ি স্থলবন্দর। গত ১ আগস্ট এই স্থলবন্দরের রেলপথ দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল ও ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক জানান, ভারত থেকে ভারতীয় রেল ইঞ্জিনের মাধ্যমে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে মালবাহী ট্রেনটি চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত আসে। প্রতি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে পাথর ছিল।
চিলাহাটি ও হলদিবাড়ি স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নতুন করে চাঙা করছে। রাজস্ব আয় হচ্ছে বেশ। চালুর প্রথম দিনে ভারতের উত্তরবঙ্গের আলিপুর ডিভিশনের ডামডিম রেলস্টেশন থেকে পাথরবোঝাই ৪০টি ওয়াগনের একটি মালবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে। ভাড়া বাবদ বাংলাদেশ রেলওয়ে ১৫ লাখ টাকা আয় করে। দূরত্ব অনুযায়ী ভাড়া কম-বেশি হবে। নিয়মিতভাবে ভারত থেকে পণ্য এলে চিলাহাটি স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য পরিবহনে প্রতিদিন ৬ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রথম দিনেই বাংলাদেশ রেলওয়ে ও কাস্টম রাজস্ব আয় করে ২৬ লাখ ১ হাজার ২৭৫ টাকা।
নীলফামারী সদর সার্কেলের (কাস্টমস) রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি বলেন, ‘গত তিন মাসে তিন কোটি টাকার বেশি আয় করেছে রেলওয়ে। স্থলবন্দর চালুর মাসে ৭টি মালবাহী ট্রেন আসে। যাতে মোট ১২ হাজার ৫২ টন ভারতীয় পাথর এসেছে। এতে রেলওয়ের আয় হয়েছে ৬৫ লাখ ৮৭ হাজার ৫৫২ টাকা।’
কাস্টমস সূত্রে জানা গেছে, দিনাজপুরের চায় না সেভেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান প্রথম দিনে পণ্যবাহী ট্রেনে এই পাথর আমদানি করে। দূরত্ব, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য এই পথ ব্যবহার করা হচ্ছে। এতে নীলফামারীর চিলাহাটি কাস্টম হাউস রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ এবং প্রকল্প পরিচালক (চিলাহাটি সীমান্ত রেল সংযোগ) আব্দুর রহিম বলেন, ‘এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত।’
নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অর্থ বরাদ্দ ও জমি অধিগ্রহণের প্রস্তাব মঞ্জুর করতে বলেছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫