
কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’–এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের উকিল নোটিশ পাঠিয়েছে গ্লোব বায়োটেক। পাশাপাশি মানবদেহে ট্রায়ালের আগে এ টিকা বানর বা শিম্পাঞ্জির শরীরে প্রয়োগ করে তা পরীক্ষা করার শর্ত দিয়ে গ্লোব বায়োটেককে দেওয়া বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) চিঠি প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।
উকিল নোটিশে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছে। স্বাস্থ্য সচিব ছাড়াও স্বাস্থ্যের ডিজি, বিএমআরসির পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে ডাকযোগে এবং ইমেইলে আজ সোমবার নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়, গত বছরের গ্লোব বায়োটেকের উদ্ভাবিত বঙ্গভ্যাক্স গত বছরের ২৮ ডিসেম্বর অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এরপর মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব-১ এবং ট্রায়াল পর্ব-২–এর জন্য বিএমআরসির কাছে নৈতিক অনুমোদনের জন্য গত ১৭ জানুয়ারি আবেদন করা হয়। কিন্তু এখনো আবেদনটি নিষ্পত্তি করা হয়নি। এই নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গভ্যাক্সের এথিক্যাল ক্লিয়ারেন্স দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হলো। অন্যথায় বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হবে।
গত জানুয়ারিতে নিজেদের উদ্ভাবিত কোভিড টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানব দেহে পরীক্ষা চালানোর জন্য বিএমআরসির কাছে অনুমতি চায় গ্লোব বায়োটেক। এর জন্য কয়েকটি শর্ত বেঁধে দেয় বিএমআরসি। এর মধ্যে– ফেজ ওয়ান ট্রায়ালের আগে বানর বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করার শর্ত দেওয়া হয়।
বিএমআরসি তখন জানায়, নিয়ম অনুযায়ী, শিম্পাঞ্জি ও বানরের ওপরে টিকা প্রয়োগ করার পর সেটার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে। এরপরই প্রতিষ্ঠান মানব দেহের ওপর টিকার ট্রায়াল চালানোর অনুমতি পেতে পারবে।
আবেদনের সময় গ্লোব বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমোদন পাওয়ার পরের সাত থেকে ১০ দিনের মধ্যে ঢাকার কোনো একটি বেসরকারি হাসপাতালে শ’খানেক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করা হবে।
বিএমআরসি নীতিগত অনুমোদন পেলে কোনো প্রতিষ্ঠান ট্রায়ালের জন্য ওষুধ প্রশাসনের কাছে আবেদন করতে পারে। সেখান থেকে অনুমোদন পেলে তখন মানব ট্রায়াল করা যায়।
তবে টিকা হিসেবে পুরোপুরি অনুমোদন পাওয়ার জন্য আন্তর্জাতিক মান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফার তিনটি ট্রায়াল সম্পন্ন করতে হয়।
এর মধ্যে জুলাইয়ের শুরুর দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকায় বানর ধরতে যান গ্লোব বায়োটেকের লোকজন। কিন্তু বানর ধরে খাঁচায় ভরতে দেখে এলাকার মানুষজন তাঁদের ঘেরাও করেন। পরে পুলিশের হস্তক্ষেপে তাঁর নিরাপদে ফিরে আসেন। এরপর টিকার গবেষণার জন্য বন্যপ্রাণীর ব্যবহার কতটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন:

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা চালুর প্রথম দিন গত মঙ্গলবার ৪৪৬টি মামলা হয়েছিল। দ্বিতীয় দিন বুধবার মামলা হয়েছে মাত্র ৪২টি। অর্থাৎ এক দিনের ব্যবধানেই মামলা কমে নেমে এসেছে দশভাগের একভাগে।
৯ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
১৩ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
১৪ ঘণ্টা আগে